স্বপ্ন মধুর স্পর্শ

ভীষণ ব্যস্ত এখন
ভালবাসার সময় নেই আর;এক বিন্দুও
একটু ক্ষান্ত দাও এখন তোমার মত করে
পথিক কবির পথ চেয়ে থেকোনা আরগ
ঠিক না বলা কথার মত-

শুধু বলবো তোমায়
‘লক্ষ্মী সোনা ঘুমও এখন’
চোখের পাতা স্পর্শ কর চোখের পাতায়
তাতে যদি ঘুম না আসে স্মৃতি গুলো স্বর
তোমার লক্ষ বছর পাড়ি হবে স্বপ্ন মধুর স্পর্শে।

মোট পড়েছেনঃ ৬৮৯জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন