ভালোবাসা মানে

ভালোবাসা মানে বিক্ষিপ্ত আঁধারে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি
জ্বলন্ত আগুনের শেষ প্রান্তে অসহায় লুটোপুটি
ভালোবাসা মানে অমানিশার ঘোরে, ঝাপসা চোখে
শুকিয়ে যাওয়া স্বপ্ন শিশির বিন্দু !

ভালোবাসা মানে শুন্য বুকে সাজানো শশ্মান চিতা
ছাই হয়ে যাওয়া স্বপ্নগুলো হাঁতড়ে খুঁজে ফেরা
ভালোবাসা মানে থমকে যাওয়া হঠাৎ দমকা হাওয়া
হিমাঙ্কের নিচে উষ্ণতার খোঁজে উদোম গায়ে হাঁটা।।

ভালোবাসা মানে ভদকার নেশা, সোঁয়া পয়সায় আস্থা রাখা
বদ্ধ ঘরে হাওয়া বদলের আবেগহীন দুরন্ত তাড়া
ভালোবাসা মানে অসহায় মূহুর্তে পৌরুষত্বে আঘাত হানা
মর্মস্পর্শী অভিনয়ের মিথ্যে উপাখ্যান গাঁথা।

ভালোবাসা মানে সাহারার ঝড়ে অস্তিত্বের অনুভব
বালুঝড়ে মিলিয়ে যাওয়া আস্থাহীন মরীচিকা
ভালোবাসা মানে বিশ্বাসের প্রতিদানে ঢুকরে কেঁদে ওঠা
অনুভুতিহীন কফিনে শেষ পেরেকটিই ঠুকে দেওয়া ।।

578849_266363890142933_535553489_n

মোট পড়েছেনঃ ১,০১৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. ভালোবাসায় কান্না কেনো থাকতেই হয়..?

    ভালোবাসা মানে কান্নার ভাগাভাগি,
    পেঁয়াজ কাটাবো আমি একদিন, তুমি একদিন,
    রান্নায় লবণ হলে আমিও করবো রাগারাগি..

    ভালোবাসা মানে স্বপ্নে বসানো রেড
    ইন্টার্মিশনের প্রথম অংশ তোমার
    আমার হবে হ্যাপি দি এন্ড … 🙂

  2. লেখা দারুণ । তবে তোমাকে লেখার প্রতিভা নানান জায়গায় ছড়াতে হবে । মনে রেখো ।
    অনেকদিন ধরে লিখছ তো । তাই বললাম

    1. অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন প্রিয় ভাইয়া। আমি জানি কিন্তু মানুষ যখন সময়ের কাছে পরাজিত হয় তখন কিছুই যে করার থাকে না। (3

মন্তব্য করুন