আর পারি না আগের মত
পরান খুলে হাসতে
আর পারি না আগের মত
হৃদয় ছুঁয়ে বাঁচতে
হাসির ঝুলি হারিয়ে গেছে
জীবন চলার পথে
হৃদয় আকাশে মেঘ জমেছে
দুঃখ স্রোতের রথে
আর পারি না আগের মত
দুঃখ – সুখে কাঁদতে
আর পারি না হৃদয় বীণায়
স্বপ্নীল সুর বাজাতে
শুকিয়ে গেছে অনেক আগেই
দুঃখ সুখের জল
হৃদয় বীণার সুর কেটেছে
জীবন নদীর ঢল
আর পারি না আগের মত
তোমায় ভালবাসতে
আর দেখি না তোমায় নিয়ে
স্বপ্ন বাসর বাঁধতে
মোট পড়েছেনঃ ৭৮০জন
আজ পড়েছেনঃ ০জন
অনুভুতি সব ভোঁতা হয়ে গেলে তো চলবে না। চেস্টা করলেই আবার পারবেন।
ভালো লাগলো কবিতা -{@
চেষ্টা করলেই সব কিছু পারা যায় না
পারবেন শৈশব কৈশোরের সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনতে??? শুন্যালয়
সব কিছুই আগের মত পারতে হবে এমন কোন কথা নেই ।
আর , সব পারতেই বা হবে কেন ?
হুম
আর দেখি না তোমায় নিয়ে
স্বপ্ন বাসর বাঁধতে
হুম সব কিছুই ঠিক কিন্তু কবিদের তো স্বপ্ন দেখাতে হয়…………।।
নতুন স্বপ্ন নতুন করে দেখা যায় মজিবর ভাই
কিন্তু পুরোনো স্বপ্ন আর কখনো ফিরে আসে না
হুম এমনই জীবন পাগলা ভাই
ভালো লিখেছেন ।
ধন্য বাদ জিশান ভাই
এইতো জীবন দর্শন মানিক ভাই। পরিবর্তনশীল
তাই তো মনে হয়
কিছুই করার নেই ভাই 🙁
হুম।
তবুও জীবন।
চলছে জীবনের নিয়মে… …