হে মোর কবি! (ট্রায়োলেট)

পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিরে,
আমি খুঁজি সিক্ত ঘাসে তোমার ছবি
পূব আকাশে উঠে যখন রাঙা রবি।
যে পথ দিয়ে তুমি গেছো হে মোর কবি
আজও এ মন চায় সে’দিকে ফিরে ফিরে,
পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিরে।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৮১০জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

      1. ভালো থাকবেন বোরহান ভাই। আপনি দেশের কোথায় থাকেন, যদি ঢাকায় থাকেন দেখা করতাম একদিন, আল্লাহ চাইতো দেখা হোক।

    1. মজিবর ভাই,
      আমি অনেক আগে ঢাকা ছেড়েছি।
      বর্তমানে দেশের বাড়িতেই থাকি।
      কখনও ঢাকা গেলে অবশ্যই যোগাযোগ করে দেখা করবো। শুভ কামনা রইল নিরন্তর।

মন্তব্য করুন