হাহাকার !

সমস্ত দিন সন্ধ্যার মতো আবছা
অভিমানী মেঘ থমকে দাঁড়ায় নুয়ে…
চোখের পাতার কাঁপুনিতে কিছু জল
ঝরে ঝরে পড়ে, গাছ-ফুল-মাটি ছুঁয়ে…

তারপর চলে যায় মেঘ এলোমেলো
পথে; রয়ে যায়, তার স্মৃতিভেজা শ্বাস…
বাতাসে বাতাসে শিহরণ ক্ষণে ক্ষণে;
কার বুক জুড়ে চাতক পাখির আশ !!!

বিকেল ৪.৫০
২৫.৬.২০১৩

মোট পড়েছেনঃ ৭৭৯জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন