স্বীকারোক্তি

তুমি ছাড়া আমার কোন গন্তব্য নেই
তুমি ছাড়া আমার কোন স্বপ্ন নেই
তুমি ছাড়া আমার কোন অশ্রুপাত নেই
তুমি ছাড়া আমার কোন বেঁচে থাকা নেই
আমি চিরদিন তোমায় ছুঁয়ে বাঁচতে চাই।

তুমি ছাড়া আমার কোন হাসি নেই
তুমি ছাড়া আমার কোন গান নেই
তুমি ছাড়া আমার কোন স্পন্দন নেই
তুমি ছাড়া আমার কোন বন্ধন নেই
আমি চিরদিন তোমায় ছুঁয়ে বাঁচতে চাই।

তুমি ছাড়া আমার কোন আকাশ নেই
তুমি ছাড়া আমার কোন আলো নেই
তুমি ছাড়া আমার কোন অন্ধকার নেই
তুমি ছাড়া আমার কোন জোনাকি নেই
আমি চিরদিন তোমায় ছুঁয়ে বাঁচতে চাই।

আমি তোমার ভালবাসায় নিবিড় পড়ে বাঁচব
আমি তোমার সংসারের প্রান্ত ধরে বাঁচব
আমি তোমার অভিমানের আচঁল ধরে বাঁচব
আমি তোমার স্পষ্টতার আঘাত জুড়ে বাঁচব
তুমি ছাড়া আমার কোন দিগন্ত নেই।

আমি তোমার অবকাশের বিলাসিতায় বাচঁব
আমি তোমার ব্যস্ততার গৌণতা নিয়ে বাঁচব
আমি তোমার প্রতিশ্রুতিতে বাঁচব
আমি তোমার উৎসবের আনন্দে বাঁচব
তুমি ছাড়া আমার কোন নোঙ্গর নেই।

জীবনের আঘাতে, জীবনের আলিঙ্গনে
জীবনের সংগীতে, জীবনের অবহেলায়
জীবনের প্রান্তে, জীবনের সৌন্দর্যে
আমি তোমায় ভালবাসি।
ভালবাসি।

মোট পড়েছেনঃ ১,৩২৩জন আজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

  1. তুমি ছাড়া আমার কোন একটা নেই
    তুমি ছাড়া আমার কোন দুইটা নেই
    তুমি ছাড়া আমার কোন তিনটা নেই
    তুমি ছাড়া আমার কোন চারটা নেই
    তুমি ছাড়া আমার কোন পাঁচটা নেই
    তুমি ছাড়া আমার কোন ছয়টা নেই
    তুমি ছাড়া আমার কোন সাতটা নেই
    তুমি ছাড়া আমার কোন আটটা নেই
    তুমি ছাড়া আমার কোন নয়টা নেই
    তুমি ছাড়া আমার কোন দশটা নেই
    তুমি ছাড়া আমার কোন এগারটা নেই
    তুমি ছাড়া আমার কোন বারোটা নেই
    তুমি ছাড়া আমার কোন তেরোটা নেই
    তুমি ছাড়া আমার কোন চৌদ্দোটা নেই
    তুমি ছাড়া আমার কোন পনেরটা নেই
    তুমি ছাড়া আমার কোন ষোলোটা নেই
    তুমি ছাড়া আমার কোন সতেরোটা নেই
    তুমি ছাড়া আমার কোন আঠারোটা নেই
    তুমি ছাড়া আমার কোন ঊনিশটা নেই
    তুমি ছাড়া আমার কোন বিষটা নেই
    তুমি ছাড়া আমার কোন একুশটা নেই
    তুমি ছাড়া আমার কোন বাইশটা নেই
    তুমি ছাড়া আমার কোন তেইশটা নেই
    তুমি ছাড়া আমার কোন চব্বিশটা নেই

  2. এ তো দেখছি সব “তুমি!!!”
    আমি তাহলে বড়ো স্বার্থপর। কারণ আমি এই আমাকে ছাড়া চলতে পারিনা।
    এতো “তুমিময়” হলে “আমিটাকে” যে পাপোষ হয়ে যেতে হবে। সেটাই তো সম্ভব না।

    “আপনি বাঁচলে বাপের নাম!”—-আমি আবার ওই প্রবাদে বিশ্বাসী। 😀

মন্তব্য করুন