স্বর্গসুখ

গয়াতে কী কাশিতে কী
মন্দিরে কী তীর্থে কী?
আপন ঘরে দেবতা বসা
একবার খুঁজে দেখছি কি?

পুরি মথুরা আর বৃন্দাবনে
যাবি মন তুই যতক্ষণে,
এর চাইতেও কম সময়ে
পূণ্য হবে তোর সাধনে।

আপন পিতা আর গর্ভধারিণী
তাঁদের কাছে চির ঋণী!
স্বর্গের খোঁজে মিছে ঘুরি
তাঁদের চরণতলে স্বর্গ জানি।

 

ছবি ইন্টারনেট থেকে।  

 

মোট পড়েছেনঃ ৯৫৯জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. পিতামাতার সেবা করা, তাদের সম্মান করাই সবচেয়ে বড় এবাদত, প্রার্থনা। ধিক্কার জানাই সেইসব কুলাঙ্গার সন্তানদের যারা ঘরে বৃদ্ধ বাবা মাকে রেখে নিজেরা সুখী হতে চায়।

    সুন্দর কবিতায় বিবেককে নাড়া দিয়ে গেলেন দাদা।

    1. দাদা, ওঁদের জ্বালায় আজ আমার মা জাতির মা-বোনেরা রাস্তায় চলাফেরা করতে ভয় পাচ্ছে। আর স্কুল পড়ুয়া মেয়েরা তো একরকম অসহায় হয়ে পড়েছে। বলতে গেলেও মহা বিপদের সম্মুখীন হতে হচ্ছে।

  2. আপন পিতা আর গর্ভধারিণী
    তাঁদের কাছে চির ঋণী!
    স্বর্গের খোঁজে মিছে ঘুরি
    তাঁদের চরণতলে স্বর্গ জানি।

    একদম ঠিক কথা দাদা।

মন্তব্য করুন