স্বপ্নের মায়া ভুবন

 

আমার সকল চূর্ণবিচূর্ণ পথ চলে গেছে
ক্লান্তি-বিহীন শুদ্ধ জীবন্ত ঘ্রাণ-ফুলের গন্ধ গভীরতায়,
অ-নিঃশেষের উজ্জ্বল-উচ্ছ্বাসে, না-থামা পথিকের মত,
নক্ষত্র-পল্লীর-স্বপ্ন এঁকে এঁকে; গাঢ় রাত্রির নীল নিরুদ্দেশে;

মহাকালের খেরো খাতায় লিখে রেখেছি/রাখছি
বিস্বাদ-জীবনের ক্ষণ ভঙ্গুর দ্বন্দ্ব/অ-দ্বন্দ্বের কাব্য,
স্থির-নির্বাক-ভাষাহীনতায়, দগ্ধ-হৃদয়ের ইতস্ততায়;
ম্রিয়মাণ ব্যাকুল হৃদয়ের কোলাহল শেষে
দুরূহ-প্রেমিকের মত বসন্ত-চিঠি ছুঁড়েছি একান্ত নির্জনতায়,
ভালোবাসার শিকড়ে শিকড়ে, তপ্ত বুকের গহন-গভীরে,
সীমাহীন ভালোবাসার অজস্র সুখের ক্রম সন্ধিক্ষণে।

তাৎক্ষণিক চোখের পরশে লিখে রাখা বিকেল ছুঁয়ে যাওয়া কাব্য-কথায়
লটকে দিলাম চিরপ্রীতির নিঃশঙ্ক-নিসংকোচ প্রত্ন-হাসি।

ছবি……নেট থেকে।

মোট পড়েছেনঃ ৭৭৮জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. “একান্ত নির্জনতায়,
    ভালোবাসার শিকড়ে শিকড়ে, তপ্ত বুকের গহন-গভীরে,
    সীমাহীন ভালোবাসার অজস্র সুখের ক্রম সন্ধিক্ষণে।”

    .………….ভালোবাসার কবিতা আর পোস্টের ছবিতা মিলেমিশে একাকার।

      1. নেট থেকে নিয়ে তো আমরা অনেক ছবিই পোষ্টে সংযুক্ত করি, এটা অস্বাভাবিক কিছু নয়। নিজের বলে চালাতে গেলে চোরাই বলা যায়। বড় ভাই ভালো থাকুন, সব সময়।

      2. আসলে নিজের লেখায় নিজের তোলা ছবি-ই দেই।
        কিন্তু এমন কিছু লেখা লিখি (পরী বা ডাইনি বা স্বপ্ন) সেগুলোর ছবি নেট থেকেই নিতে হয়।
        ছবির মালিকের অনুমতি না নিয়েই, তাই অমন বলা।

  2. ম্রিয়মাণ ব্যাকুল হৃদয়ের কোলাহল শেষে
    দুরূহ-প্রেমিকের মত বসন্ত-চিঠি ছুঁড়েছি একান্ত নির্জনতায়,

    এক ঝাঁপি মনমুগ্ধকর কথামালা।
    পথিকেরা সবসময় এমন শব্দের প্রত্যাশা রাখে।

      1. পথ আর কেমন হবে
        হয় সাগর
        নয়তো মরুভূমি
        না হয় নদীর পাশ ঘেঁষে চলা জংগল আর তৃণভূমি।

        পথিক তো পথ খোঁজে- অতকিছু দেখার সময় কই।

        সবই লিখুন।
        আমি একজন তো আছি পড়ার অপেক্ষায়।

        শুভকামনা রইলো।

  3. শব্দ বুনন দারুণ। মহাকালের খেলো খাতায় লিখতে থাকুন বিস্বাদ-জীবনের ক্ষণ ভঙ্গুর দ্বন্দ্ব/অ-দ্বন্দ্বের কাব্য,
    আমরা পাঠক/পাঠিকা তা খুব মনোযোগ দিয়ে পড়বো।

মন্তব্য করুন