স্বপ্নের কারিগর

 

বিচিত্র ধরণীর ধূসর-আঙ্গিনায়
এক একটি স্বপ্নের পালক ঝরে পড়েছে।
আশা ভঙ্গের বেদনায় রক্তাক্ত হৃদয়
আজ ধ্বংসের মাতমে উদ্যম নৃত্যরত।
স্বপ্নবিলাসী হৃদয় স্বপ্ন-ভঙ্গের আঘাতে
ভালোবাসাকে করেছে খন্ড-বিখন্ড,
হৃদয়কে করেছে স্বপ্নবিহীন মরুভূমি।
স্বপ্ন-বোনার কারিগর যে, হারিয়ে গেছে
অন্য কারো হৃদয়ে স্বপ্নের জাল বুনতে।
সে যে কেবলই স্বপ্নের কারিগর-তাইতো।

কারো হৃদয়ে স্বপ্ন-বোনা শেষ হলেই-
সে অন্য হৃদয়ে আশ্রয় খুঁজে বেড়ায়।
সে যে রানার হয়ে ছুটে বেড়ায়;
এক হৃদয় থেকে অন্য হৃদয়ে স্বপ্নের মায়াজাল বিলাতে।
তার যে নেই কোন পিছুটান, নেই কোন প্রেম-পিয়াসী মন।
সে শুধুই স্বপ্ন বোনে; কারো হৃদয়ে ঘর বাঁধে না।
ভালোবাসার বাঁধনে সে বাঁধা পড়ে না।
সে নাকি ভালোবাসার সংজ্ঞা জানে না,
তবুও ভালোবাসার স্বপ্ন বুনে যায় সে অবিরত।
সে যে তেপান্তরী হয়ে ঘুরে বেড়ায় হৃদয় থেকে হৃদয়ে-
স্বপ ভেঙে স্বপ্ন বোনার নেশায়।
সে যে আমার স্বপ্নের কারিগর।

 রচনাকাল- (৯৬-৯৮) সাল

মোট পড়েছেনঃ ১,০০৫জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. “স্বপ ভেঙে স্বপ্ন বোনার নেশায়।
    সে যে আমার স্বপ্নের কারিগর।”
    স্বপ্নের কারিগর হওয়া ভাল কিন্তু
    স্বপ্ন ভাঙা অভ্যাস হলে প্রতারনার পর্যায়ে পরে।
    ভাল লাগলো। শুভ কামনা দিদি।

    1. দাদা এখন মন্তব্যে প্রথম হয়,
      তাইতো আনন্দ উছলায়।
      অনেক অনেক শুভকামনায়,
      দিদি এখন প্রার্থনায়।
      ভালো থাকবেন সুস্থ থাকবেন

  2. এক হৃদয় থেকে অন্য হৃদয়ে স্বপ্নের মায়াজাল বিলাতে।
    তার যে নেই কোন পিছুটান, নেই কোন প্রেম-পিয়াসী মন।
    সে শুধুই স্বপ্ন বোনে; কারো হৃদয়ে ঘর বাঁধে না।
    ভালোবাসার বাঁধনে সে বাঁধা পড়ে না।

    চমৎকার প্রকাশ, অসাধারণ লিখলেন আপু।

    1. আমিও চমৎকৃত হলাম আপনার ভালো লেগেছে জেনে ভাইয়া। কলেজে ওঠার পর লিখেছিলাম, একদমই কাঁচা হাতের লেখা । তাইতো ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

  3. স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে।
    আর স্বপ্ন মানুষকে নতুন পথ দেখায়।
    স্বপ্নের কারিগর স্বপ্নেরই মহাজন।
    অনেক ভালো লাগলো দিদি।
    তাছাড়া অনেক আগের লেখা।

    1. হ্যাঁ দাদা কাঁচা হাতের লেখা, মাত্র শুরু করেছি তখন নিয়মিত লেখা। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

  4. স্বপ্ন-বোনার কারিগর যে, হারিয়ে গেছে
    অন্য কারো হৃদয়ে স্বপ্নের জাল বুনতে।

    কবির সঠিক ভাবনা! শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

    1. দাদা অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। খুব ভালো লাগে আপনাদের এমন অনুপ্রেরণা। ভালোবাসা অবিরাম। শুভেচ্ছা ও শুভকামনা রইলো দাদা

  5. “সে যে কেবলই স্বপ্নের কারিগর-তাইতো
    কারো হৃদয়ে স্বপ্ন-বোনা শেষ হলেই-
    সে অন্য হৃদয়ে আশ্রয় খুঁজে বেড়ায়।
    সে যে রানার হয়ে ছুটে বেড়ায়;”

    জীবনতো ভাঙা গড়ার খেলাঘর।
    কখনও মনে হয় এই বুঝি সব স্বপ্ন শেষ।
    কিন্তু না আবার ও নতুন স্বপ্ন এসে হাতছানি দেয়।
    ভালো লাগলো দিদি।
    দিদি আপনার সব কবিতা সুন্দর।
    অনেক শুভেচ্ছা রইল।

    1. আপু অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এতো সুন্দর করে মন্তব্য করেছেন যে আবেগ আপ্লুত হয়ে গেলাম। চেষ্টা করি ভাল কিছু দেবার জন্য। বাকীটা আপনাদের উদারতা, উৎসাহ, উদ্দীপনা। ভালো থাকুন সুস্থ থাকুন। অবিরাম শুভ কামনা

  6. ভালোবাসার স্বপ্ন ভঙ্গের আঘাত লেখায় এসেছে সেই বহু আগে,
    এখন শুধুই হয়ে বেড়ানো লেখায় লেখায়,
    আপনার এই পুরোন খেড়োখাতাটির একটি পিক আপ করে দিলে মন্দ হতো না।

মন্তব্য করুন