সোনেলায় শততম পোস্টের জন্য ব্লগার সুপর্ণা ফাল্গুনীকে শুভেচ্ছা ও অভিনন্দন

“এ জীবন একবার চলে গেলে আর ফিরে পাবো না-তাই কেউ কাউকে কষ্ট না দেই, অপমান না করি। অহংকার, লোভ, হিংসা ত্যাগ করি।”

উপরের কথাগুলো যার প্রোফাইলে ঝকঝক করছে তিনি হচ্ছেন সোনেলার অন্যতম ব্লগার সুপর্ণা ফাল্গুনী। যিনি সবসময় নিজের সুনিপুণ শব্দশৈলী দিয়ে সোনেলার পাঠকের মন জয় করে নিয়েছেন। নিত্যনৈমিত্তিক যাপিত জীবনের কথাগুলোকে যিনি পাঠকদের জন্য মন উজার করে লিখতে পারদর্শী।

মাত্র ৬ মাস ২০ দিন আগে সোনেলার উঠোনে পা দিয়েছিলেন তিনি এবং শেষ-প্রহরের ভূষণ লেখাটির মাধ্যমে তিনি সোনেলায় তার শততম পোষ্টের মাইলফলক স্পর্শ করলেন।

আপনাকে অভিনন্দন সুপর্ণা ফাল্গুনী দিদিভাই।

সোনেলায় এত অল্প সময়ে নিজের লেখা দিয়ে শততম পোস্টের মাইলফলক স্পর্শ করার অর্থ হচ্ছে সুপর্ণা ফাল্গুনী সাহিত্য ভালোবাসেন এবং সোনেলার একজন নিবেদিত প্রাণ লেখক তিনি। অন্যদের পোষ্টে তার করা মন্তব্য সংখ্যা এবং প্রাপ্য মন্তব্যের সংখ্যা দেখলেই তা সহজেই অনুমেয়। তিনি এ পর্যন্ত মন্তব্য করেছেন ৩২৯৭টি এবং মন্তব্য পেয়েছেন- ২৫৬৭টি।

সোনেলায় প্রথম স্বপ্নের দ্বার লেখাটি দিয়ে তার আগমন হয়েছিলো যেখানে লেখার শুরুতেই তিনি বলেছিলেন – “আজকের সকাল টা অপূর্ব। বুকের ভেতরে বিরাজ করছে আত্মবিশ্বাস। আমি পারবো। আমি পারি। পূর্ব দিগন্তে জেগে ওঠা ভোরের সূর্যের মতো আমারও ভেতরটা জেগে উঠতে শুরু করেছে অপার বিস্ময়ে।”

প্রিয় সুপর্ণা ফাল্গুনী দিদিভাই, এই আত্মবিশ্বাসকে পাথেয় করে আপনি এগিয়ে চলুন সামনে। সোনেলায় আপনার বিচরণ দীর্ঘতর হোক এটাই কাম্য।

ভালো থাকুন সবসময়।

মোট পড়েছেনঃ ১,৩১১জন আজ পড়েছেনঃ ০জন

৬২টি মন্তব্য

    1. দাদা অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা ও ভালোলাগাই আমাকে এতদূর এনেছে। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন

  1. অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভাইয়া খুব খুব ভালো লাগলো মনে রেখে পোষ্ট দিলেন। আপনার লেখনীতে যে ভালো লাগা , ভালোবাসা পেলাম তা খুবই আনন্দের। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন। শুভ কামনা রইলো

  2. সুপর্ণা আপুকে শত গোলাপের শুভেচ্ছা

    “এ জীবন একবার চলে গেলে আর ফিরে পাবো না-তাই কেউ কাউকে কষ্ট না দেই, অপমান না করি। অহংকার, লোভ, হিংসা ত্যাগ করি।”

    ………….এমন প্রতিজ্ঞ হোক আমাদের সকলের,

    1. অসংখ্য ধন্যবাদ কামাল ভাই। আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় মুগ্ধ। সোনেলাতে আমার চলার পথ আরো মসৃণ হোক এই আশীর্বাদ চাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা

  3. কী করে কেউ এই অল্প সময়ে শততম লেখা লিখে ফেলে ভাবতেই পারছি না।
    তিনি নিজেকে প্রমানের আর কিছুই বাকী রাখেন নি। সোনেলায় তাঁর এই পথ-চলায় সাথে থাকতে পেরে
    আনন্দিত হচ্ছি।
    অবশ্যই আপনাকেও ধন্যবাদ, সঠিক সময়ে সঠিক ভাবে আমাদের মনে করিয়ে দেয়ার জন্য,
    যদিও তা আপনি সব স্ময়-ই নিজ গুণে করে থাকেন, ভালোবেসে।

    1. সবই আপনাদের আশীর্বাদ, অনুপ্রেরণা আর ভালোবাসায় সম্ভব হয়েছে ভাইয়া। কি যা-তা লিখেছি তবুও সবাই আমাকে অফুরন্ত উ্ৎসাহ, উদ্দীপনা দিয়েছেন অবিরত। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবার প্রতি রইল। আপনাকেও ধন্যবাদ হেলাল ভাই মজার মজার মন্তব্য দিয়ে পাশে থেকেছেন, আমাকে ঋণী করেছেন। ভালো থাকুন সুস্থ থাকুন

    2. সুপর্ণা দিদির সোনেলার প্রতি ভালোবাসা চোখে পড়ার মতই। তাঁর সাফল্য কামনা করি সর্বদা। ভালো থাকুন ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

  4. শুভেচ্ছা ও অভিনন্দন দিদি
    আপনার পদচারনায় মুখরিত সোনেলার উঠান
    মন্তব্যের অনুপ্রেরণয়ায় ধন্য লেখক
    আপনার পথচলা হোক মসৃন
    এগিয়ে যাওয়ার সোনালী প্রত্যয়।
    ধন্যবাদ তৌহিদ ভাইকে এই সুযোগ দেয়ার জন্য
    শুভ কামনা। দুইজনকে।

    1. অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা প্রতিনিয়ত সিক্ত করেছে আমাকে। তাইতো সোনেলাতে সর্বদাই অখাদ্য , কুখাদ্য লিখেও আপনাদের আন্তরিকতায় ধন্য হই। ভালো থাকুন সুস্থ থাকুন । আমার জন্য আশীর্বাদ করবেন

  5. একশত পোস্ট হয়ে গিয়েছে!
    মনে হচ্ছে এইত সেদিন এলেন এখানে সূপর্ণা ফাল্গুনী।
    অতি অল্প সময়েই তিনি সোনেলা এবং এর অন্যান্য সদস্যেকে আপন করে নিয়েছেন।
    নিজে লেখেন তিনি। অন্যের লেখায় মন্তব্য করে লেখককে উৎসাহ দেন।

    সেঞ্চুরি পোস্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

    1. দাদা ভাই আপন করতে আপনারাই সাহায্য করেছেন অবিরাম। যা-ই লিখেছি তাতেই অনুপ্রেরণা ও শুভকামনা দিয়েছেন। লেখার জন্য আবেদন করেছেন। আমি যেন এভাবেই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ এ সিক্ত হই এই আশীর্বাদ চাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা

    2. হ্যা ভাই, অতি অল সময়ে দিদির ১০০ তম পোস্ট সত্যিই অবাক করেছে আমাকে। সোনেলাকে এবং সাহিত্যকে তিনি সত্যিই ভালোবাসেন। তাঁর সাফল্য কামনা করি সবসময়।

      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

  6. সূপর্না আপুকে শততম পোস্টের জন্য অভিনন্দন, আপু খুব অল্প সময়ের মধ্যেই শততম পোস্ট দিলেন যা উল্লেখযোগ্য, কমেন্টেও উনি অনেক বগারের থেকেও এগিয়ে আছেন।
    আপুর জন্য শুভকামনা রইলো।

    1. ধন্যবাদ ভাইয়া। আপনাদের অফুরন্ত ভালোবাসা ও আন্তরিকতায় আজ এতদূর আসতে পেরেছি। আমার জন্য আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণা আমাকে অনুপ্রাণিত করেছে প্রতিনিয়ত। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো অবিরাম

  7. অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো দিদি।
    আরো অনেক অনেক লিখুন। সোনেলার উঠোন মুখরিত হোক আপনার পদচারণায়।

    ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

    1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে অবশ্যই লিখবো। পাশে থেকে অবিরাম শুভ কামনা জানিয়েছেন। তাই আমি ধন্য ও মুগ্ধ। ভালো থাকবেন সুস্থ থাকবেন

    1. অফুরন্ত ধন্যবাদ ও ভালো লাগা রইলো। আপনাদের উৎসাহ উদ্দীপনা আমার সোনেলাতে পদচারণা অনেক সুন্দর ও মসৃণ হয়েছে। আশীর্বাদ করবেন আমার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন

    1. ধন্যবাদ দাদা। আপনাদের সবার অনুপ্রেরণা, ভালোবাসা ও আন্তরিকতায় আমার পথচলা দীর্ঘ হোক সেই কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল

  8. সোনেলায় শততম পোস্টের জন্য সম্মানিত ব্লগার/ লেখক ও কবি সুপর্ণা ফাল্গুনী দিদিকে শুভেচ্ছা অভিনন্দন। সাথে শুভকামনাও!

    1. অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে এ পর্যন্ত এসেছি। আগামীতেও আপনাদেরকে পাশে চাই এমন করে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  9. সোনেলায় শততম পোস্টের জন্য ব্লগার সুপর্ণা ফাল্গুনী [দিদি ভাই]কে অভিনন্দন সহ শুভেচ্ছা।
    সুন্দর ভবিষ্যত কামনা করছি। ভালো থাকুন দিদিভাই।
    #তৌহিদ ভাইকেও অজস্র ধন্যবাদ

  10. শততম পোস্টের জন্যে সোনেলার অন্যতম ব্লগার এবং সকলের অত্যন্ত প্রিয়মুখ সুপর্ণা ফাল্গুনীকে অভিনন্দন। উজ্জ্বল হোক তার আগামীর পথচলা।

    আপনার জন্যেও শুভেচ্ছা রইলো তৌহিদ ভাই।
    সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।
    শুভ কামনা 🌹🌹

    1. আপনি সবসময় আমাকে যেভাবে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাতেই আমি ধন্য। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন

  11. অভিনন্দন শততম পোষ্টের জন্য ও ভালোবাসা অভিরাম দিদি ভাই।
    সব সময় এভাবেই ভালোবেসে, হাসি খুশি থাকুন আমাদের সবার মাঝে এক সুন্দর সেতু বন্ধনে।

    ভালো থাকুন
    শুভ কামনা রইল দিদি ভাই

মন্তব্য করুন