সেল ফোন

সেল ফোন
========
মধ্যরাতে তারার মেলা বসেছে আকাশে
স্নিগ্ধ ফুল হয়ে ঝরে পড়ছে তোমার কপাল ,
ঠোঁট ,গাল ও চিবুক বেয়ে।
তুমি আমি জোছনায় ভিজতে ভিজতে
ভাবছি ,
এখন একান্ত হতে পারলে
মন্দ হতো না।
সেই মুহুর্তে বেজে উঠলো তোমার সেল ফোন ।
তুমি ব্যস্ত হয়ে উঠলে অন্যত্র,
সহসা আহত হলো আমার হৃদয়।
বিরক্তি কর।
এই সেল ফোনগুলো এতো বেরসিক কেন?

মোট পড়েছেনঃ ৮০৮জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এখনকার বন্ধুত্ব, ভালোবাসা ও এসব ছাড়া হয়না। একান্ত মুহূর্তে এগুলো বেরসিক হয়ে যায়। শুভ কামনা

  2. মধ্যরাতে তারার মেলা বসেছে আকাশে
    স্নিগ্ধ ফুল হয়ে ঝরে পড়ছে তোমার কপাল ,
    ঠোঁট ,গাল ও চিবুক বেয়ে।
    তুমি আমি জোছনায় ভিজতে ভিজতে

    জাস্ট সুপার।
    এতো সুন্দর ভাবনায় ছেদ ফেললো কিনা সেলফোন😰

  3. সেল ফোন এবং ফেইসবুক আমাদের জীবনের অনেক, অনেক সুখের মুহূর্ত কেড়ে নিয়েছে।
    চমৎকার উপস্থাপন দাদা ভালো লাগালো খুব।

মন্তব্য করুন