তোমার তরে, প্রতি ভোরে

এতো ভাল লাগে কেন, ভালবাসতে তোমায় ~
আকাশের বুকে স্বপ্ন আঁকি, মিলে দুজনায় ~
দৃষ্টি যেন ফিরে না, তোমার হাসি মুখে ~
ছুঁয়ে যায় এই বুক, অজানা সুখে ~
অনন্ত নিশ্বাসে নিই, তোমার রেশমী চুলের ঘ্রাণ ~
মুগ্ধ হই, নিরব রই, জেগে উঠে ঘুমন্ত প্রাণ ~
চুঁই ছুই মন চায়, তোমার উষ্ণ অধর ~
প্রেম জাগে, ঘোর আবেগে, ফুটে উঠে অন্তর ~
হাতে হাত ধরে, ডোল ভাঙার তীরে, গোধুলী লগনে ~
অনন্ত কাল হাঁটি, এই স্বপ্ন আটি, সংগোপনে যতনে ~
পাখীর পালকে, ভালবাসার আলোকে, লিখি যেন দুটি নাম ~
একাত্মায় মিশে, কাশফুল উঠে হেঁসে, প্রকৃতি সুঠাম ~
প্রতি ভোরে, তোমার তরে, আমি উঠি ফুটে ~
তোমার ভালবাসা, আমার ভাগ্যে, আজীবন যেন জুটে ।।
~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০৬/০১/২০২০
চলন্ত পথে, ভৈরব ।

মোট পড়েছেনঃ ১,০৩১জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. প্রিয় কামরুল ইসলাম,
    পূর্বানুমতি ব্যতিত অন্যের ছবি ব্যবহারে সতর্ক হোন। এটি কখনো কখনো সাইবার ক্রাইমের আওতায় পড়তে পারে।

    শুভ ব্লগিং।

  2. কামরুল ভাই, আপনি দারুন লিখেন কিন্তু! তবে আপনার প্রতি লেখায় মডেলদের ছবি চরম দৃষ্টিকটু। মেয়েদের ছবি ছাড়া কি কবিতা সম্পন্ন হয়না?

    যাদের ছবি দিচ্ছেন তারা কিংবা যে মাধ্যমের কাছ থেকে ছবি কপি করে নিচ্ছেন তারা ক্ল্বেইম করলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন ভাই। এর আগেও অনেকবার আপনাকে বলেছি। অথচ আপনি ইগ্নোর করে যাচ্ছেন। সোনেলা ব্লগকে কি ফেসবুক টাইপ মনে হয় আপনার?

    লিখুন নিজের মতন তবে ছবিও দিন লেখা এবং ব্লগের সাথে সামঞ্জস্য রেখে। ভালো থাকবেন।

  3. “প্রতি ভোরে, তোমার তরে, আমি উঠি ফুটে ~
    তোমার ভালবাসা, আমার ভাগ্যে, আজীবন যেন জুটে ।।”

    বন্ধু আমার কবিতা লেখে
    কাল্পনিক ছবি দেখে
    পড়তে মোদের ভালই লাগে
    শুভ কামনা।

    1. আপু, ছুঁই ছুঁই হবে,
      বাসে বসে লিখেছিলাম, তাই খেয়াল করতে পারিনি, ভুল হয়ে গেছে,

      আপনাকে সংখ্য ধন্যবাদ ও
      অনেক শুভ কামনা

মন্তব্য করুন