সেই আমি এই আমি

shisir
আমি সেই একফোঁটা শিশির
ছিলাম মেঘেদের সাথে ।
শুভ্র আকাশে উড়ে বেড়িয়েছি
অনেক।
নিকষ কাল মেঘদলে ভেলা ভাসিয়েছি কত
শত!
এই আমি-
দলবেঁধে কখনো চাঁদ,
কখনো সূর্যকে করেছি আড়াল।
কখনো টুপটাপ শব্দে কবিমন করেছি
মাতাল।
এই আমি-
অরন্যকে দিয়েছি সবুজের ঘ্রাণ,
দিয়েছি নতুন প্রাণের সন্ধান।
ফুল,পাখি আমায় ছুঁয়ে করেছে স্নান।
সেই আমি আজ দলছুট;
দূর্বা ঘাসের ছোট্ট পাতায় করেছি ভর,
চাঁদের জোছনায় ভিজেছি সারাটি রাত।
খানিকবাদে ফুটবে আলো
সূর্যের তাপানলে শুকিয়ে যাবো আমি,
ফুরিয়ে যাবে আমার সিক্ত যৌবন।
হারিয়ে যাবো আমি।
কেউ জানবেনা,কেউ খুঁজবেনা,
এই আমাকে।
ছিলাম আমি সেই
একফোঁটা শিশির।

মোট পড়েছেনঃ ১,১১৭জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. জীবনের প্রতিরূপ আঁকতে চেষ্টা করেছি। এটা লিখেছিলাম অনার্সের শেষ দিনে,২০১৪ তে। একসময়ের ক্যাম্পাস, ডিপার্টমেন্ট মাতিয়ে রাখা ছেলেটির খোঁজ কেউ রাখবেনা একদিন। তাই-ই হয়েছে। সবার মধ্যমণি আজ দলছুট হয়ে ছোট্ট এক পাতায় ভর করে বেঁচে আছে। কেউ জানেই না এই শিশির একসময় বৃষ্টি হয়ে ঝরেছিল, মেঘদলের একজন ছিল।
    ধন্যবাদ ভাই।

  2. হে বৃষ্টি, এই খরতাপে কতো যে প্রতিক্ষা তোমার তরে।
    ঝরে পড় ঐ মেঘ থেকে কখনো ঝুমঝুম কখনো রিমঝিম, কখনো কুয়াশার চাদরে ঢাক এই সবুজ অরন্য।
    চমৎকার। ধন্যবাদ।
    শুভকামনা রইল।

  3. এটি কেমন হলো? এই মাত্র লক্ষ্য করে দেখলাম আপনার এই লেখার শিরোনাম আর আমার একটা শিরোনাম এক হয়ে গিয়েছে।
    এটি সম্পূর্ণই অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি, বেশ লজ্জিতও হলাম। এমন তো হয়নি আমার কখনো।

    1. কি বলছেন ভাইয়া!? লজ্জা দিবেন না।
      লেখার নাম এক হওয়া কি খুবই অস্বাভাবিক লাগছে? যেখানে আপনার আমার নাম (ইকরাম) মিল থাকা স্বাভাবিক সেখানে আরো কি অমিল থাকা অস্বাভাবিক?
      তবে একটু অমিল আছে অন্তত লজ্জা প্রকাশ থেকে বিরত রাখতে। আমার লেখার নামে কমা(,) নেই কিন্তু আপনার লেখায় কমা আছে। এটাও কিন্তু অনিচ্ছাকৃত।

মন্তব্য করুন