সাঁ দা মা ঠ

সাঁ দা মা ঠ…এদেশ আমার খুব প্রিয়,আমার জন্মভূমি -আমার অহংকার।

সত্য সেদিন গিয়েছিলাম তোমাদের ঐ পাড়া গাঁয়ে
তোমাদের গাঁয়ের আনন্দ কুঁড়াতে!
সেদিন গ্রাম ছেড়ে পালিয়েছিলা ভাই
আলোর শহরে,
শিক্ষা দীক্ষা পাওয়ার জন্য বাবুর পোশাকে!
তবু শহর আমায় দেয়নি স্হান,তাড়িয়ে দিলো গ্রামে
হবনা আর শহর মতি গ্রামের মায়া ছেড়ে।
————————————————————————–
শহরের ঐ চার দেয়ালে
মানায় নিতো মরে,
শিক্ষা পেয়েও পাইনি স্হান
কাজ হলো যে গ্রামে।
সেদিন মা বলেছেন বাবা বলেছেন
শুনিনি তো বারণ,
গ্রাম ছেড়ে ওই শহর পথে
দিয়ে’ই ছিলাম চরণ।
দাদা বলেন যাসনে ও ভাই
শহর অনেক দূরে,
তোরে ছাড়া বিকেলবেলা
জমবে নাতো কাজে!
দিদি বলেন শহরে কি আছে
গ্রামেই থেকে যা,
বাবা মায়ের স্নেহ পাবে
প্রকৃতির রূপ দেখতে পাবি?
আমি বলি না না চাকুরী চিত্ব জীবন-হবে
শহর দালান ভিটা!
সেদিন শুনিনি তো বারণ
শিক্ষা দীক্ষা পেয়েও আজ
গ্রামে’ই কর্ম জীবন!

মোট পড়েছেনঃ ১,৮৫২জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. সেদিন মা বলেছেন বাবা বলেছেন
    শুনিনি তো বারণ,
    গ্রাম ছেড়ে ওই শহর পথে
    দিয়ে’ই ছিলাম চরণ।

    সেদিন এক লোক আক্ষেপ করে বলেছিল, “গ্রামে আছিলাম ভালাই আছিলাম, কিল্লাইগা যে এই মরার শহরে আইলাম?”

  2. প্রিয় ব্লগার, শিরোনাম টি এমন দিয়েছেন আপনি, ‘ সাঁ দা মা ঠ π ‘ । π এই সমস্ত ক্যারেকটার দিলে অনেক ব্রাউজারে আপনার লেখা পড়াই যাবে না। এতে আপনার লেখার ভিজিটর কম হবে। শিরোনাম এর পরে কোন ক্যারেক্টার পরবর্তীতে আর না দেয়ার জন্য অনুরোধ করছি।
    শুভ ব্লগিং।

মন্তব্য করুন