সমান্তরালে স্থাপন

হৃদয়ের পাঠ্যপুস্তকে এখনও অনুপস্থিত তোমার গল্প-
গল্পের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করতে পারেনি বলে,
সত্যোন্মোচন ঘটেনি তোমার উপেক্ষার!
তাই বার বার আঙ্গিকের আলোচনায় আলোচিত হবে তুমি-
আত্ননিমগ্ন এক মানুষের আত্মিক শিক্ষালয়ে।

আমার দারিদ্র জীবনের সুখ তৃষ্ণা শুধু তুমি,
কাল্পনিক ভাল থাকার সহচর বান্ধব হয়ে-
রূপ-বৈচিত্র্য ছড়িয়েছ সঙীন অবসরে একাকী নীরবে;
আমার অর্থহীন জীবনের অপ্রকাশিত শব্দের অভিধানে,
পেয়েছি বিস্ময়ের জাগরণ তোমার স্পর্শে!

বিশ্ববিধানের আস্থাবান চিত্তবৃত্তি থেকে খুঁজেছি এক নিপুণ মেলবন্ধন-
সর্বাপেক্ষা উপযোগী সমান্তরালে ভালবাসা স্থাপন করার প্রত্যায়ে,
নতুনভাবে আবিষ্কৃত পুরানো চেতনার সুস্পষ্ট উচ্চারণে-
তোমাকে চিৎকার করে বলতে চাই:
কপালিয়া কনকলতা,
আমি তোমাকে ভালবাসি আমার আনকোরা মনের গহীন থেকে।

মোট পড়েছেনঃ ১,০৮৮জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. কপালিয়া কনকলতা,,,কি দারুণ আন-কোমন নাম😱😱

    বলতে চাই নয় বলে ফেলুন। চিৎকার করেই বলুন আকাশ বাতাস কে স্বাক্ষী রেখেই বলুন। যতো দূরেই থাক আপনার কপালিয়া কনকলতা এই চিৎকার তার কর্ণ ভেদ করবেই করবে।

    চমৎকার প্রকাশ

  2. “কপালিয়া কনকলতা,
    আমি তোমাকে ভালবাসি আমার আনকোরা মনের গহীন থেকে। “

    ভালবাসায় ঘাটতি রাখতে নেই
    হৃদয় উজার করে বাসুন !
    শুভ কামনা।

  3. সমান্তরাল ভালোবাসা উপস্থাপন করার জন্য আনকোরা মনের বিকল্প নেই। ভালোবাস-বাসির ডাক অব্যাহত থাকুক, উপেক্ষার যাতনা দ্রুত ফুরিয়ে যাক।

    শুভ কামনা 🌹🌹

  4. হৃদয়ের পাঠ্যপুস্তকে এখনও অনুপস্থিত তোমার গল্প-
    গল্পের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করতে পারেনি বলে,
    সত্যোন্মোচন ঘটেনি তোমার উপেক্ষার! উপেক্ষার সত‌্যোন্মোচন আদৌ ঘটে সবার সাথে? উপেক্ষা খুউব বেদনার। তবুও সমান্তরাল ভালোবাসার জয় হোক, পবিত্র ভালোবাসার জয় হোক। শুভ কামনা রইলো

মন্তব্য করুন