শোকাহত

হায় রে আমরা কি উল্টো পান্ডে
ও দেখিকে স্বাধীনতার উল্লাস
আর আমার বুকে বুলেটের রক্ত নদ!
কি বিবেক শূন্যময় আকাশ;
কোনদিন জাগ্রত হবে না?
একটি প্রশ্ন, ভাবনার অন্তরায়
বয়ে যায় হাজার নদ নদী খালবিল।
ধিকার জানাই ঐ হায়নাদের;
 উত্তরসূরিদের কথায় ভাবলে
কবিতার লোম ঘেমে বৃষ্টি ঝরে
সত্যই আহত, আমরা শোকাবহ
অথচ নিজ রক্তশিরায় বিদ্বেষী মনোভাব
শান্তির পায়রা উড়ানো সময়-
লেখা হয়ে যায় চির অমলিন-অতঃপর
আমরা, প্রজন্মরা গভীর শোকাহত।
৩০ শ্রাবণ ১৪২৮, ১৪ আগস্ট ২১
মোট পড়েছেনঃ ৬৭২জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. “লেখা হয়ে যায় চির অমলিন-অতঃপর
    আমরা, প্রজন্মরা গভীর শোকাহত” । — হ্যাঁ ভাই আসলেই আমরা সবাই শোকাহত এমন নির্মম নিষ্ঠুর হত্যাযজ্ঞের জন্য।

মন্তব্য করুন