লোকে বলবে আদিখ্যেতা,বলুক

লোকে বলবে আদিখ্যেতা, বলুক
আমি তবু পুরোটা চাই
এক আধটু টেউয়ে আমার মন ভরে না
ভালোবাসার নাও বাইতে জোয়ারই চাই
এক পলকের চোখের দেখা
একটু আধটু হাতের ছোঁয়া
ওতে আমার মন ওঠে না
সবটা তুমি বুকের মধ্যে ঘামের মাখামাখিতে চাই
ঘুম না আসা একলা রাতে
চাঁদের বুকে তোমায় দেখে মন ভরে না
মাঘের রাতে লেপের আদর
তোমার বুকের উষ্ণতাতেই ভরাতে চাই
বৈশাখে চাই বরষায় চাই
আগুন ঝরা ফাগুনে চাই
ছাঁতি ফাটা তৃষ্ণা বুকে এক ঘটি জল
ওটুকুতে প্রাণ ভরেনা
তোমায় আমি আকন্ঠ চাই
আমার এমন উথাল পাথাল চাওয়া
লোকে বলবে আদিখ্যেতা, বলুক
ভালো যখন বাসোই শুধু আমায়
আমি এমন আহ্লাদি প্রেম চাই

মোট পড়েছেনঃ ৬২৩জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. দাড়ি নাই কমা নাই, কোলন নাই!
    এ কেমন কবিতা!!

    তবে কবিতা সুন্দর হইছে।
    চাওয়াটা খুবই অসাধারণ ভঙ্গিতে হইছে।

      1. একটি সহযোগিতা পূর্ণ পরামর্শঃ
        অন্য লেখকদের লেখায় আপনি আপনার উপস্থিতি দেখান
        অন্যরাও আপনার লেখায় উপস্থিত হবেন।
        আপনার বাড়িতে অন্যরা বেড়াতে আসবেন, আপনিও অন্যের বাড়ি বেড়াতে যাবেন- এটি সামাজিকতা, তা আপনি জানেন।

  2. স্বাগতম সোনেলায়
    প্রেম চাইলে এভাবেই চাইতে হবে তাতে যে যা বলে বলুক
    পাছের লকে কিছু বলে তাতে প্রেমের কি এসে যায়
    দারুন লিখেছেন, শুভ কামনা -{@

  3. স্বাগতম সোনেলায়। -{@ -{@ -{@

    সুন্দর ভালোবাসার ভাব পূর্ণ কবিতা দিয়ে শুভাগমন। আশা করি ভালো কাটবে সময় আমাদের সাথে।

মন্তব্য করুন