রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্ভোদনের প্রতিবাদ হিসেবে আমার এ কবিতাটা রিপোষ্ট করলাম…

সম্রাজ্ঞী
-আবু জাঈদ

আপনাকে বলছি লালায়িত সম্রাজ্ঞী —
একদিন তাজা রক্তে মিলেমিশে একাকার হবে আপনার মুকুটের রক্তজবা
সাদা পালকের ফুরফুরে কেশাগ্রে মিশে যাবে জনতার ঘাম
আপনি হবেন সুখী কাঠুরিয়ার জামা সন্ধানকারী উদ্ভ্রান্ত মানবী
বুকের পচনধরা মাংসপিণ্ডের ঘা চেটে দেবে অভুক্ত নেড়ি কুকুর
কুড়ি দিনে গলা টিপে মেরে ফেলা শিশুর আত্মা ভর করবে ঐ বেঁকে যাওয়া মেরুদণ্ডে
নর্দমার হৃদয় ছুঁয়ে আসা কেঁচো মেশানো এক ফোঁটা ওয়াসার পানির জন্যে আর্তনাদ করবে কণ্ঠনালী
ধিক্কারে ধিক্কারে অবশ হয়ে আসবে দুই চোখের ফ্যাকাসে মনি
বর্বরতার প্রতীক গণভবন নামক প্রাসাদে শুরু হবে স্বরণকালের ভয়াবহ শিলা ঝড়
আশেপাশে লেজ নাচিয়ে ঘুড়তে থাকা বুদ্ধিজীবী ছাগলের পাল মুখ ফেরাবে।

সেদিন আমাদের কথা মনে করবেন সম্রাজ্ঞী
একবার ক্ষমা চেয়ে ফিরে আসবেন এই নিপীড়িত জনতার বুকে
কথা দিলাম ষোল কোটি বুকের সবচেয়ে উষ্ণ স্থানে ঠাই দেব আপনাকে।

মোট পড়েছেনঃ ৭৫৯জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

    1. প্রত্যেকের উচিত নিজের ব্যাক্তি স্বাধীনতা ঠিক রেখে নিজের সিদ্ধান্ত দেয়া, আপনি ওনার পক্ষে থাকতেই পারেন, নিশ্চই আপনি এ ক্ষেত্রে ভাল কিছু দেখেছেন, কিন্তু আমি বিপক্ষে কারণ আমার দৃষ্টি তে এটা ভাল লাগেনি। ধন্যবাদ জানবেন

  1. প্রতিবাদটি ভালো লেগেছে । সুন্দরবনের ক্ষতি না হলে রামপালে বিদ্যুৎ কেন্দ্রে সমস্যা নেই। কিন্তু ক্ষতি হলে তীব্র প্রতিবাদ ।

মন্তব্য করুন