“রক্তমাতৃক দেশ”

রক্তের তবু নেই শেষ,
জুলুম এলে আবার হবে রক্তমাতৃক দেশ।
গঙ্গা, সুরমা,ব্রম্ম, যমুনা,
আবার ভাসবে লাশ পিছু যাবো না।
আবার শকুন খাবে তাজা তাজা লাশ,
তবু জানিয়ে দিবো বিশ্বে এ দেশে বিদ্রোহীদের বাস্।
এ দেশের মানুষ রক্ত দেখেছে, এ দেশের মানুষ একদিন মরেছে,
এ দেশের মানুষ কাঁদতে কাঁদতে তবু স্বাধীনতা বাঁচিয়েছে।
আবার ধরবে লাঠি, প্রয়োজনে কাটাকাটি,
করবে হাঁটাহাঁটি রাজপথ আন্দোলনে,
আবার অবাক হবে বিশ্ব জাতহীন বন্ধনে।

মোট পড়েছেনঃ ৮২৭জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

      1. স্বাধীন দেশে যুদ্ধ লাগার সম্ভবনা কোথায় দেখলেন আপনি? যাইহোক, সরাসরিই বলি এলোমেলো মনে হয়েছে লেখা, আরো গুরুত্ব দিবেন আশা করি।

  1. প্রথম লাইনের সাথে শেষ লাইনের কোনো মিল পেলাম না।
    “এ দেশের মানুষ রক্ত দেখেছে, এ দেশের মানুষ একদিন মরেছে,
    এ দেশের মানুষ কাঁদতে কাঁদতে তবু স্বাধীনতা বাঁচিয়েছে।” সে নয় বুঝলাম।
    হয়তো আপনার লেখা কারো ভালো লাগতে পারে, কারো আবার না।
    ভালো না লাগার কারণটা বের করার চেষ্টা করুন। আপনাকে জ্ঞান দিতে আসিনি, আবার ভুল বুঝবেন না।

    1. আমি সমালোচক দের পছন্দ করি। কোন বিষয়ে সমালোচনা না থাকলে ভুল শুদ্ধ বুঝা যায় না। ধন্যবাদ। আগামী পোস্ট গুলোতে আরও বেশি করে পর্যবেক্ষণ আশা করছি 🙂

    2. “জুলুম এলে আবার হবে রক্তমাতৃক দেশ” মানে আবার নদীর পানির মতো রক্ত ভাসবে দেশে।
      “আবার অবাক হবে বিশ্ব জাতহীন বন্ধনে” মানে আবার সব ধর্মের মানুষ এক হয়ে লড়ে যাবে।

  2. রক্তে ভেসেছে দেশ সেই কাল থেকে কালে। সভ্য যে সমাজ সেও রক্তে ভিজেছে কাল থেকে কালে। তবুও মানুষ হয়নি সভ্য।
    কাটাকাটিতে বিশ্বাষী না হয়ে সভ্যতায় সভ্য হোক দেশ ও জাতি।

মন্তব্য করুন