তোমাকে আমি একটু বুঝতে চাই

তোমাকে আমি একটু বুঝতে চাই,
এই যে কথা বলছো, তোমার কি কোন অস্বস্তি হচ্ছে???
আচ্ছা আমার সাথে যখন কথা বলো-
তখন কি তোমার বুক ধুকধুক করে??
হাত-পা কাঁপে?? কপাল ঘামে??
যখন তুমি আমার পাশে থাকো-
তখন কি তোমার অন্যরকম কিছু অনুভূতি হয়??
হার্টের পার্লস কি বেড়ে যায়??
তুমি কি তখন তোমার মধ্যে থাকো??
নাকি সব সঁপে দাও আমাকে??
যখন তুমি ঘুমাতে যাও-
তখন কি আমার অস্তিত্ব টের পাও??
কোন এক পাশে আমি তোমার খাটে শুয়ে আছি,
আচ্ছা তুমি কিসের স্বপ্ন দেখো??
একটা ছেলে তোমাকে ছুঁয়ে দিচ্ছে??
খোপা চুল, যত্ন করে করা বেণী চুল গুলো এলোমেলো করে দিচ্ছে ??
কপালের টিপ সরিয়ে দিচ্ছে?? চোখের কাজল মুছে দিচ্ছে কেউ??
আচ্ছা এই ছেলে টা কি আমি??
যখন ভোর হয় তখন স্নিগ্ধ বাতাসে-
চোখ মেলে তোমার কাকে দেখতে ইচ্ছে হয়??
কিংবা হলদে বিকেলে রংধনু শাড়ি পড়ে কার আঙ্গুল ধরে হাঁটতে মন চায়??
সে কি আমি?? না কি অন্যকেউ??
বলো অতীন্দ্রিয়া বলো,
আমি সেসব জানতে চাই,
আমি তোমাকে তোমার মত করে একটু বুঝতে চাই।। 🙂

মোট পড়েছেনঃ ৯৪০জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. সোনেলায় শুভ স্বাগতম শুভ ভাই 🙂
    খুবই ভালো লেগেছে কবিতা, কৈশোরিক প্রেমের অনুভূতি।
    যা বুঝতে চাচ্ছেন, তাতো আপনার মতো করে বুঝে নিতে হবে 🙂 লিখুন বেশি করে, পড়ুন আর ভালো থাকুন।

  2. স্বাগতম সোনেলায়। -{@
    অতিন্দ্রীলা সব প্রশ্নের উত্তরে হ্যা বলেছে।
    ভাল লেখেনতো আপনি।

    নিয়মিত লেখুন
    আর আমার লেখা বাদে অন্য সবার লেখা পড়ুন 🙂

      1. আপনারা পুরাতন লেখক এখানের। নিশ্চয়ই ভাল লিখেন তা না হলে এত জনপ্রিয়তা ত পেতেন না। আমাকে আপনাদের স্নেহভাজন মনে করে সব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি।

  3. স্বাগতম সোনেলায়। -{@

    প্রশ্নের বাজার বসে গেছে দেখছি কবিতায়। ভালো লেগেছে কবিতা। নিয়মিত লিখুন, অন্যদের লেখাও পড়ুন।

  4. সোনেলায় সু-স্বাগতম হাবিব শুভ।
    বেশ লেখেন দেখি আপনি! আরোও লিখুন, পড়ুন এবং আপনার গুরুত্ত্বপূর্ণ মন্তব্য দিয়ে সকলের লেখাকে সমৃদ্ধ করুন।

  5. সোনেলায় স্বাগতম।
    বাহ! প্রেমে পড়লে মেয়েদের যে অনুভূতি হয় তা তো ভালোই প্রকাশ করলেন !
    তার হব ভাবনাগুলো আপনাকে দিয়েই শুরু ও শেষ হোক। সেই সাথে বজায় থাক নিজস্ব সত্তা।
    নিয়মিত লিখুন। ভাবপ্রকাশ খুব সুন্দর।

  6. আমি তোমাকে তোমার মত করে একটু
    বুঝতে চাই।।
    কথাটা বেশ লেগেছে।
    আপু, ভাইয়াদের মন্তব্যে জানতে পারলাম আপনি নতুন সদস্য। আমিও নতুন। নতুনকে ফুলেল শুভেচ্ছা। -{@ -{@

মন্তব্য করুন