মৃতপ্রায় মানবী

ম্যাগনেসিয়াম বিহীন উদ্ভিদের পাতার মতোই,
নিষ্প্রাণ মলিন হয়ে গেছে আমার জীবনের সমস্ত হাসি।
লৌহ বিহীন উদ্ভিদের পাতার মতোই,
বির্বণ হয়ে গেছে আমার জীবনের সমস্ত খুশি।
নাইট্রোজেন বিহীন  উদ্ভিদের পাতার মতোই,
হলদে হয়ে গেছে আমার জীবনের সমস্ত আনন্দ।
ফসফরাস বিহীন উদ্ভিদের পাতার মতো,
ঝরে গেছে আমার জীবনের সমস্ত সাধ‌।
পটাশিয়াম বিহীন উদ্ভিদের পাতার মতোই,
মরে গেছে আমার জীবনের সমস্ত স্বপ্ন।

মোট পড়েছেনঃ ৮৭১জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. বাহ্ বাহ্ দারুন। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস
    সবি আসলো ।ক্যালসিয়াম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বাদ গেল কেন? ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো

    1. হুম এখনো একটু অক্সিজেন বরাদ্দ আছে আমার জন্য আপু। তাই তো বেঁচে থাকা। আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓
      ভালো থাকবেন সবসময়

মন্তব্য করুন