মুক্তির দূত

তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
তোমায় পাঠিয়েছেন স্বয়ং বিধাতা!
তিনি নিশ্চয়ই খুলে দেখেছেন আমার যাতনার খাতা।
দেখেছেন খড়খড়ে শুকনো রক্তাক্ত সব পাতা!

তাই তোমাকে ভালোবেসেছি বলে অনুতাপ হয়না।
মুক্তির স্বাদ পেতে বলো কে চায় না?

মিনতি করি প্রিয় একা ছেড়ো না,
এখানে ভয়াল রাত, বিভীষিকা ময় প্রভাত!
আমার ভীষণ ভয় করে, সইতে পারি না।

হৃদয়টা তোমার হৃদয়ে লুকিয়ে রাখো,
মুখটি তুলে ধরে না-ই বা দেখো।

ক্রুর দৃষ্টি রুঢ় ব্যবহার আমার নৈমিত্তিক আহার,
ভুখা চোখ দেখে শান্তির পায়রার বন্দীত্ব আর অনাহার।
বিজয় কেতন উড়াবো আবার…
যদি অধিকার পাই ভালোবাসিবার।

আমায় মুক্ত করো হে মহান,
তুমি আমার জীবনে বিধাতার বিশেষ দান।
কায়াটা পড়ে থাকুক বাঘের খাঁচায়,
তুমি শুধু মায়াটুকু তুলে নাও তোমার নায়।

আমার ভীষণ ভয় করে!
আতংকে কাটে দিন রাত কাটে শংকায়!
হৃদয়ে তোমাকে যদি না পেতাম,
হয়তো আগের মতো এখনও দিনে শতবার মরতাম।

তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
উড়বো আমি তোমার আকাশে আশা অযুত।
তোমায় পাঠিয়েছেন বিধাতা তুমি মুক্তির দূত।

#বিঃ দ্রঃ  কবিতাটি” হামারি আদুরি কাহানী “মুভি অবলম্বনে লিখেছি।

মোট পড়েছেনঃ ৬৯৪জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
    উড়বো আমি তোমার আকাশে আশা অযুত।
    তোমায় পাঠিয়েছেন বিধাতা তুমি মুক্তির দূত।——–

    সুন্দর অনুভূতির প্রকাশ কবি আপু

  2. ক্রুর দৃষ্টি রুঢ় ব্যবহার আমার নৈমিত্তিক আহার,
    ভুখা চোখ দেখে শান্তির পায়রার বন্দীত্ব আর অনাহার।
    বিজয় কেতন উড়াবো আবার…
    যদি অধিকার পাই ভালোবাসিবার।

    কবিতার প্রতিটা চরণ মনমুগ্ধকর আপু, দারুন লিখছেন।
    শুভ কামনা রইল।

  3. আপনার লেখা কবিতায় আমি মহান সৃষ্টিকর্তাকেই একমাত্র মুক্তির দূত হিসেবে দেখতে পাচ্ছি। তিনি কখনো আমার যমদূত, কখনো আবার মুক্তির দূত।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

  4. ঠিক মুক্তির স্বাদ আমরা সবাই পেতে চাই।বিধাতা নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠায় আমাদের কে কিছুটা সময় বিধাতার সৃষ্টির প্রেমে পড়ার জন্য। ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো

  5. তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
    তোমায় পাঠিয়েছেন স্বয়ং বিধাতা!
    তিনি নিশ্চয়ই খুলে দেখেছেন আমার যাতনার খাতা।
    দেখেছেন খড়খড়ে শুকনো রক্তাক্ত সব পাতা!

    মন ভোলানো উক্তি
    ভাল লাগল আপনার লেখাটি

     

  6. প্রেমময় আবেগের অনবদ্য প্রকাশ। ভালো লাগা — “হৃদয়টা তোমার হৃদয়ে লুকিয়ে রাখো,
    মুখটি তুলে ধরে না-ই বা দেখো”।
    ভালো এবং সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো।

    1. আমাদের সমাজ এবং ধর্মমতে একজন বিবাহিতা নারীর স্বামী ছাড়া কাউকে ভালবাসা অনৈতিক তথা পরকীয়া।
      স্বামীর হাতে অহর্নিশ নির্যাতিতার কাছে এ সংজ্ঞা কতটুকু অর্থ বহন করে সেটা ভাববার বিষয়।

      আমি ক্ষুদ্র পরিসরে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।
      আন্তরিক ধন্যবাদ ভাইয়া।

  7. “তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
    উড়বো আমি তোমার আকাশে আশা অযুত।
    তোমায় পাঠিয়েছেন বিধাতা তুমি মুক্তির দূত।”
    কজনাই বা পারে বলতে
    আশার ফানুস উড়তে
    সার্থক প্রেমিক মুক্তির দুত
    নিসার্থ ভাবে মিলতে।
    ভাল লাগলো। শুভ কামনা।

মন্তব্য করুন