মায়া বন্দরে কয়েক প্রহর – ১

মায়া বন্দরে কয়েক প্রহর – ১
নবকুমার দাস

চরাচরে এসেছি আনন্দ কলরোলে কালের যাত্রায়,
মায়াময় জগতে প্রবেশ পঞ্চজনে ,ছয়েক মাত্রায় ।
ছুঁয়ে থাকো তুমি অভিলাষে সংগোপনে মনের গভীর অতলে,
যেন পরিযায়ী সারস ঝাপটায় ডানা, স্খলিত রাতের নাভিমূলে ।
জোনাকির মত জ্বলে নেভে, নিভু নিভু স্মৃতির আসরে,
ঢেউ তুলি, মুহূর্ত মিশে যাই বীতশোক কালের গভীরে ।

মায়াবিনী সুরে গাঁথা তোমার প্রহেলিকা, বিমুগ্ধ সাম্পানে,
আমাদের সংলাপ স্বগত স্বপ্নিল অভিযানে,প্রফুল্ল অভিমানে ।

মোট পড়েছেনঃ ৮৬৩জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. পাঁচ অনুভব আর ছয়েক মাত্রার প্রবেশ– এই লাইনটাতে বলে দেয় জাগতিক বিচরনের তাৎপর্য। অনুভূতির মায়ায় গাঁথা কাব্য। শুভ কামনা রইলো

  2. মায়াময় সে জগত যেন কুহক মায়া। অনুভবে আসে ধরা দেয়না। চমৎকার লিখেছেন দাদা।

    অনেকদিন পরে এলেন, আশাকরি ভালো আছেন দাদা। শুভকামনা জানবেন।

মন্তব্য করুন