মায়াময় হাসি

 

আসলে আমার ইচ্ছেই ছিলনা যাওয়ার। কিন্তু মেয়েটি এতো করে বলল যে না গিয়ে পারলাম না। অবশ্য ওকে সাথে নিয়েই বের হলাম। রাত খুব একটা কম হয়নি। রাস্তায় মানুষের চলাচলও ধীরেধীরে কমে যাচ্ছে। পরিমাণ মতো টাকা সাথে নিয়েছি কিনা মানিব্যাগ বের করে আবারও নিশ্চিত হলাম। মেয়েটি কখন কোন বায়না ধরে তার তো কোন ঠিক নেই। ওর হাত ধরে ধীরেধীরে হাঁটছি।

 

কাঙ্ক্ষিত দোকানের সামনে আসতে না আসতেই মেয়েটির অবয়বে এক স্নিগ্ধ হাসি দেখতে পেলাম। দোকানে এসেই কাঁচের শোকেসের ভিতরে সাজিয়ে রাখা ডিম্বাকৃতি এক বস্তু দেখিয়ে বলল, “আব্বু আমি এটাই কিনব”। ডিম্বাকৃতি এই বস্তুটির নাম Kinder Joy যা একধরণের মিমি চকলেট নামে পরিচিত। আমাদের বেলায় এর জন্ম হয়নি তখন।

 

অবশেষে ওর চাহিদা মতো ডিম্বাকৃতি বস্তুটি ওর হাতে দিতেই মুখের হাসি নিমিষেই পূর্বের তুলনায় আরও প্রসারিত হল। যে হাসি কোটি টাকা দিয়েও কেনা যায়না। বড় অদ্ভুত ভাল লাগা আছে সে হাসিতে। বড়ই মায়াময় সে হাসি।

মোট পড়েছেনঃ ৯০১জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. ইন্ডিয়াতে গেলে ছোট ছেলের প্রধান বায়না থাকে এই কিন্ডার জয়, তবে এটা বেশ দামী মনে হয় আমার কাছে। কিছু খেলনা দিয়ে বাচ্চাদের ওরা পাগল করে।

    1. কিন্ডার জয় আমার কাছে মোটেও ভাল কোনও খাদ্যবস্তু নয়। কিন্তু বাচ্চাদের কাছে এটা খুব আকর্ষণীয় এবং পছন্দের। এদিকে আবার অতিরিক্ত দামের ব্যাপার তো আছেই। আর যে খেলনা পাওয়া যায় তা নিম্নমানের।

  2. এই কিন্ডার জয়সব বাচ্চারদের খুব প্রিয় এবং আব্দার। আপনি মেয়ের মায়াবি হাসিই এখানে বড় প্রাপ্য। এত কি আছে সাম্ন্য চকলেট আর ছোট্ট খেলনা। দাম মেবি ৫০ অর ৬০ টাকা যা আমাদের মত নিন্ম আয়ের মানুষের জন্য বেমানান।
    খুব ভাল লাগল মামনির এই হায়াইটুকুর উজ্জল্ময় মন ভোলান হাসি।

    1. ধন্যবাদ। নাহ দাম আরও বেশী। যদিও ভারতে কম। সত্যিই এটা আমার মতো নিম্ন আয়ের মানুষের কাছে বেশ বেমানান। তবুও সন্তানের একটু হাসি মুখ দেখার জন্য কখনও কখনও এটা ক্রয় করতে হয়।

  3. আদর আহ্লাদ আর ভালোবাসা চাহিদা অল্পকিছুতেই মিটিয়ে যায়, বেশিকিছুর দরকার হয় না। বেঁচে থাকুক আদর আহ্লাদ আর মায়াভরা হাসি।

  4. মায়াময় হাসি কিনতে পকেট উজার হয়ে গেলেও বার বার ইচ্ছে করবে এমন কিনতে। কি বলেন করবে না? একদিন এই সন্তানই কিনবে আপনার চোখ মুখ ভরা দামী হাসি। আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে। মাঝে মাঝে ওরা এখন কেনে আমার চোখ মুখের তৃপ্তিময় হাসি। মা’মনিটার জন্য আদর আর আশির্বাদ রইলো। ভবিষ্যতে আপনার হাসি কেনার তৌফিক দিক আল্লাহ্ তাঁকে।

  5. এমন মায়া-হাসি আমাদের জীবনের পাথেও।
    যা কখনো কোটি টাকায় কেনা যায়না।
    বড় অদ্ভুত ভাল লাগা আছে সে হাসিতে।
    আদর আহ্লাদ আর ভালোবাসা চাহিদা অল্পকিছুতেই মিটিয়ে যায়,
    এরচেয়ে বেশি কিছু লাগে না।
    শুভ কামনা 🌹🌹

  6. Kinder Joy টা বেশ মার্কেট পেয়েছে। এই হাসিটুকুর জন্যইতো বাবারা এতো কষ্ট করে। আপনার মেয়েটি খুব মিষ্টি তার জন্য দোয়া রইল।

  7. সন্তানের মুখের হাসি, পৃথিবীর বুকে স্বর্গের আলোর মতো। এই হাসির সৌন্দর্য বনর্ণা করা যায়না, অনুভব বোঝানোর ভাষা থাকেনা।,,

    মামনির জন্যে শুভ কামনা ও ভালোবাসা 🌹🌹

মন্তব্য করুন