মনের কথা

#ভুল

একটা মানুষ, একটা মগজ
ভুল স্মৃতিতে ঠাসা,
ভুলের ওপর মনের আবাস
ভুল ভিটেতে বাসা।

ভুল চোখেতে দৃষ্টি ভ্রম
ভুল কপালে টিপ
ভুল হৃদয়ে যাওয়া আসা
অন্তরে ঢিপঢিপ।

ভুল পথে এক পথিক করে
নিত্য চলাচল
ভুল সুরে নেচে গেয়ে
পায় না খুঁজে তল।

ভুল সাজে, ভুল কাজে
মুখের কথাও ভুল
ভুলের সাথে নিত্য ফোঁটে
মরীচিকা ফুল।

১০/০৪/২০

আমার পৃথিবী

তোমাদের যখন রাতের আকাশে
সবান্ধবে তারা দেখা,
আমার তখন তারা ঝিকমিক
আকাশ একলা একা।

তোমাদের যখন প্রেমিকার আঁচলে
হালকা আকাশী নীল
আমার তখন বিশাল আকাশ
প্রশান্তি অনাবিল।

তোমাদের চোখে বিষাদের ছায়া
প্রেমিকের বিচ্ছেদে
আমার তখন হৃদয় পোড়ে
পাখির আর্তনাদে।

তোমাদের বুকে মাথা গুঁজে
প্রেমিকারা যখন কাঁদে,
এদিকে আমার পোষা বিড়ালটা
বায়নায়, আহ্লাদে।

তোমাদের কান্না ধুয়ে নিয়ে যায়
কাজলের যত কালো
আমার কান্নাতে ফুলদলেরা
নীরবেই ঝড়ে গেল।

২৮/০৩/১৭

মোট পড়েছেনঃ ৯২২জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. তোমাদের যখন প্রেমিকার আঁচলে
    হালকা আকাশী নীল
    আমার তখন বিশাল আকাশ
    প্রশান্তি অনাবিল।
    চমৎকার কথায় ও ছন্দে সুন্দর দুটো কবিতা।
    ভালো থাকবেন।
    শুভকামনা সবসময় ।

  2. দুটো ছবি দেখেই পাহাড়ি মনে হলো। প্রথম ছবিতে বৈসাবিতে খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে যেমন ভাবে উৎসব শুরু করে তেমনি দৃশ্য। দ্বিতীয় ছবিটাও পাহাড়ি মেয়েদের মতোই দেখায়। ……জীবনটা ভুল হলেও ছড়া ছন্দের মৎকারিত্বে মু্গ্ধ আমি।

  3. ভুল সাজে, ভুল কাজে
    মুখের কথাও ভুল
    ভুলের সাথে নিত্য ফোঁটে
    মরীচিকা ফুল।

    ভুল সবই যেনো। ভুল মানুষ, ভুল সুখ, ভুল আভিজাত্য। সবই ভুল

    দু’টো কবিতায় দারুণ লেগেছে।
    নববর্ষের শুভেচ্ছা রইলো আপু

    1. ফিচার ছবিটা আমার করা প্রথম মডেলিং।
      আর বাকিগুলো এক বন্ধুর আঁকা ছবি।
      লেখাটা এবং ছবি ভালো লেগেছে জেনে আমি আনন্দিত। অসংখ্য ধন্যবাদ।

  4. ভুলে ভরা ভুল গুলো নিয়ে নির্ভুল একটা লেখা পড়লাম। এই ভুল গুলো একসময় ফুলের মালা হয়ে যায়। মরীচিকা ফুল, যাকে ফুল ভেবে ভুল করতেই থাকি।

    কেউ প্রেমিকার মাঝে পৃথিবী খোঁজে, কেউ পৃথিবীর মাঝে প্রেম। সৃষ্টির সব কিছুই দৃশ্যমান। প্রেমিকা, আকাশ, তারা, হাওয়া সবই ভালবাসায় আবদ্ধ। যে যেটার আরাধনা করে সুখ পায়।

    জোড়া কবিতায় একরাশ ভালো লাগা রইলো।
    ভালো থেকো নীরা।
    শুভ কামনা 🌹🌹

    1. সত্যিই আমাদের জীবনটা ভুলে ভরা। আমরা ভুল থেকেই শিখি।
      আবার আমরা একেকজন একেকটাতে আনন্দ খুঁজে পাই। এটাই মানবজীবন।
      শুভ সকাল।
      শুভ কামনা জানবেন।

  5. ভুল থেকে তবুও আমরা শিক্ষা নেইনা। একই ভুল বারবার করে যেই।

    আমার কাছে কিন্তু প্রেম বলে কিছুই নেই মনে হয়। সব চাওয়াপাওয়ার খেলা।

    কবিতা এবং ছবি দুটোই সুন্দর।

মন্তব্য করুন