ভালোবাসা হারানোর ভয়

ভালোবাসা হারানোর ভয়ে প্রেমিক যুগল সদা তটস্থ থাকবে তবেই না প্রেম অমরত্ব পাবে। ভয় থেকেই তো ভালোবাসা জোড়ালো তাই না!

জান তুমি আমার এতো কেয়ার কেনো করো?
যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, আমি বাঁচবো কি করে?
সমুদ্র ইদানিং প্রায় বলে কথা গুলো। কারণ  তার প্রিয়তমাকে হারানোর ভয় পেয়ে বসেছে। ভয় পাওয়ার কারণ হিসেবে সে একটা থিম মস্তিষ্কে গেঁথে নিয়েছে। ব্যস্ততা

সমুদ্র ইদানিং অনেক বেশি ব্যস্ত সময় পার করছে আর মনে মনে ধারণা করে বসে আছে এই সুযোগে কেউ হয়তো ওর প্রিয়াকে কেড়ে নিয়ে যাবে। অথবা প্রিয়তমের সান্নিধ্য না পেয়ে প্রিয়তমা নিজেই দূরে সরে যাবে। সমুদ্রের ভয়ে ভয়ে দিন কাটছে আর আদৃতা এই ব্যাপারটা বেশ উপভোগ করছে।  প্রেমিক/প্রেমিকা তার প্রিয়তম/প্রিয়তমাকে হারানোর ভয় থাকা উচিত। ভয় থাকবে তবেই না ভালোবাসা গাঢ় হবে।

আদৃতা ব্যাপারটা উপভোগ করছে কারণ সে বুঝে গেছে সমুদ্র পাগলের মতো ভালোবাসে ওকে। বাস্তবতার চেপে পড়ে দূরে থাকলেও প্রতিটি মুহূর্ত সে আদৃতাকেই অনুভব করে। প্রতিটা মুহূর্ত আদৃতাকেই মনে রাখে। আর এটা আদৃতা বেশ বুঝতে পারে। তাই তো আদৃতা আর অস্থির হয় না। আদৃতা জানে সমুদ্র কেবল ওরই। প্রচণ্ড আবেগী মেয়েটি এখন প্রচণ্ড ধৈর্য্যশীল বাস্তববাদী। সমুদ্র আদৃতাকে তার এই গভীর ভালোবাসার অনুভূতি বুঝাতে সক্ষম হয়েছে। কিন্তু আদৃতার মাথায় সারাক্ষণ দুষ্টু ভাবনা ভর করে আছে। সে বলবে না যে সে জানে সমুদ্র তাকে কতোটা ভালোবাসে। তাইলে যদি আর হারিয়ে ফেলার ভয় না পায়। তখন তো আর এই মজাটা পাবে না কেউ একজন ওকে হারানোর ভয়ে সবসময় ভীতু থাকে। আর নিজেও সমুদ্রের জন্য অস্থিরতা কমে দিয়েছে। এতে করে বেচারা সমুদ্র আরো বেশি ভয় পাচ্ছে । এই বুঝি ওর আদৃতা ওকে ছেড়ে অন্য কারো কাছে যাচ্ছে। কিন্তু আদৃতা যে সমুদ্র ছাড়া আর কারো প্রেয়সী হবে তা ভাবতেই পারে না। সমুদ্রই তার একমাত্র ভরসা, একমাত্র অবলম্বন। সমুদ্রকে ছাড়়া একটা মুহূর্ত ভালো থাকা তো দূর বাঁচবে কি না কে জানে?

সমুদ্র আদৃতাকে যতোটা ভালোবাসে আদৃতাও সমুদ্রকে ততোটাই ভালোবাসে। ওরা যেনো মেড ফর ইচ্ আদার!
ওরা দু’জনেই চায় আমৃত্যু শুধু নয় মৃত্যুর পরও একসাথে থাকতে।

মোট পড়েছেনঃ ৩,৫২৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৮টি মন্তব্য

  1. ভালোবাসায় ভয় থাকাটা কি উচিৎ? আমার মনে হয় রিলাক্স থাকতে পারলে ভালোবাসায় পূর্ণতা আসে। আর একজনের ভয়টা অন্য জন না তাড়িয়ে তা উপভোগ করাটাও ঠিক হচ্ছিল? তবে হ্যাঁ ভালোবাসার কোন সঠিক সংগা যেহেতু নাই এটাও হয়তো জটিল কঠিন ভালোবাসা 😀

  2. ভালোবেসে যাকে হারানোর ভয়ে উপেক্ষিত হতে হয় সে ভালোবাসা না থাকাই শ্রেয়।

    আবার অন্যদিকে যখন কেউ বুঝে ফেলে কেউ তাকে পাগলের মত ভালোবাসে তখন সে মানুষটিকেও উপেক্ষিত হতে দেখেছি।

    1. ভাইয়া সমুদ্রকে উপেক্ষা করবে এমন শক্তি আদৃতার নেই
      আবার আদৃতাকে উপেক্ষা করবে এটা কল্পনাও করতে পারে না সমুদ্র।
      কিন্তু দুষ্টু মিষ্টি আদৃতা সমুদ্রকে একটু আধটু জব্দ তো করতেই পারে।এটা উপেক্ষা করা নয়

    2. ভালোবাসা বুঝে ফেললেই যে উপেক্ষিত হতে হয় এই ধারণাটা আমার কাছে মনে হয় ভুল।
      পাগলের মতো ভালোবাসার মূল্য যে বোঝেনি , আসলে সে অত ভালোবাসা পাওয়ার যোগ্য ই ছিলনা…

      1. পাগলের মতো ভালোবাসার মূল্য যে বোঝেনি , আসলে সে অত ভালোবাসা পাওয়ার যোগ্য ই ছিলনা…দারুণ বলেছেন ভাবী।
        আন্তরিক ধন্যবাদ জানবেন 💓💓

  3. ভয় দিয়ে যদি ভালবাসা জয় করা যায়, তাহলে ভয় পাওয়াই ভালো। হারানোর ভয়ে সারাক্ষণ আশে-পাশে ঘুরবে লাটিমের মতো, আহা, ভাবতেই ভালো লাগছে।

    এমন গল্প আরও আসুক,
    শুভ কামনা 🌹🌹

    1. হা হা হা হা হা
      একদম তাই। ভয় থেকে যদি দারুণ কিছু হয়
      তবে তো ভয় ভালোই
      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓💓

  4. ছবিটা ভালো লাগলো না। ফেসবুকিও ছবি ব্লগে না দেয়াই ভালো।
    আরেকটু ছোট, এবং লেখার সাথে মানান সই ছবি দিলে পোস্ট টা আরও সুন্দর দেখাতো।

  5. মিষ্টি ভালোবাসার গল্প।
    ভালো লাগলো।
    হারানোর ভয় ভালোবাসাকে আরো গাঢ় করে, কিন্তু অতিরিক্ত ভয় থেকে কিছু মানুষ আবার এতটা পজেসিভ হয়ে যায় যা অনেক সময় সম্পর্কের অবনতি ঘটায়।আবার অতিরিক্ত হারানোর ভয় থাকলে , কোনো কারণে মানুষটা যদি হারিয়ে যায়, তবে সেই ব্যাথা সামলানো কঠিন হয়ে পড়ে..

  6. ভালোবাসলে তাকে কুক্ষিগত করে রাখাটা এক ধরনের স্বার্থপরতা। মানুষ স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কাজেই মানুষ যদি তার বিবেকের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে তবে ভালোবাসা আগলে রাখার ও প্রয়োজন পড়েনা তেমনি ভালোবাসা হারানোর ভয় ও থাকে না। খুব ভালো লিখেছ।

মন্তব্য করুন