বৃষ্টি

কেমন রয়েছো আজ?
কেমন রয়েছে শরীরের সেই ভাজ?
কেমনে নাচো বৃষ্টির তালে তালে,
কেমনে সাজো বৃষ্টির সেই সাজ?

কেমন করে বর্ষা দেখো চেয়ে
গড়িয়ে নামে তোমার শরীর বেয়ে,

কেমনে দেখ মেঘ গুর গুর করে,
অঝোর ধারায় বারি যখন ঝরে।

কেমনে আজো লতায় পেঁচিয়ে থাকো
কেমন করে লজ্জালু মুখ ঢাকো,

কেমন হলে শ্রাবন বেলায় ভার
ত্রস্তে ত্রস্তে ঘর ছেড়ে হও বার।

কেমনে পাও কর্দম কণার ঘ্রাণ
কস্তুরী তব হয়ে যায় সাধু ম্লান

বৃষ্টি তোমার কদম ফুলের মালা
এক রতি সুখ নিরবে নেভায় জ্বালা

বৃষ্টি তোমার নিরব গগনে নৃত্য
বৃষ্টি তোমার সুখের শেষকৃত্য।

 

৯১২জন ৮০১জন

15টি মন্তব্য

  1. বৃষ্টি তোমার নিরব গগনে নৃত্য
    বৃষ্টি তোমার সুখের শেষকৃত্য।

    কবিরা কখন কি ভেবে কবিতায় রূপ দেয় বলা মুশকিল।তবে এ কবিতাটি বৃষ্টি ও প্রেমের দারুণ মিল তুলে ধরেছেন এ টুকুই বলাম আর যদি বুঝাতে অক্ষম হই তবে অনুরোধ থাকবে এর ভাবার্থ জানানোর।

    1. ভাই, ঠিকই ধরেছেন। বৃষ্টি তোমার নিরব গগনে নৃত্য! আমার খুব ভালো লাগার একটা লাইন। মন যতই খারাপ থাকুক, বৃষ্টিহলে কেমোন যেনো একরকম আনন্দ হয়।

  2. তোমার লেখার গভীরতা বোধ স্পর্শ করে আমার ভাবনার বারান্দা । শব্দের খেলা নিয়ে ভাবতে সাহায্য করে। তোমার জন্য শুভ কামনা সবসময়🌹🌹🌹🌹

মন্তব্য করুন