বৃষ্টির কুসুম উষ্ণতা

অপেক্ষা করি বৃষ্টির,
অপেক্ষারা থাকে নিত্ত-সহচর
আক্ষেপের;

নিশি-ডাকা রাতে সমুদ্র-মন্থন-মুক্তো
সে আমি তুলবোই, বিনা অবদমনে,
ঘুম-অঘুম উন্মাতাল সুরা-শাসনে প্রতীক্ষার ক্ষণ গুনবো
অপেক্ষা-প্রহরের অনুতাপহীনতায়;

মুহুর্মুহু রজনীগন্ধার সুবাসে ইতিউতি তাকিয়ে,
গাছগাছালির নির্জন সবুজ প্রান্তরে
কুসুম উষ্ণতায় অব্রক্ষ্মচর্চার অজস্র ভৌতিক-আধিভৌতিক
ভালোবাসায় নাইয়ে দেবে;

পাখির রঙিন ডানার উড়ালে আসবে
চনমনে জ্যোৎস্না ভেদে, আয়েশি আলস্যে;

শীতের খিদে লাগা লম্বা-রাত পেরিয়ে ইয়ার্কির ছলে হলেও
বিষণ্ণতার মিষ্টি উষ্ণতা ফিকে হয়ে হওয়ার আগেই আসবে;
উপুড় হয়ে শুয়ে থাকা অলোকসুন্দরী-বৃষ্টি-জ্যোৎস্নার গা বেয়ে বেয়ে-ই
বৃষ্টি আসবে।

কোন এক স্বর্গ-দেব/দেবী সর্বান্বয়ী অনুভবে
বুকে টেনে নিয়ে ভালোবাসা দেবে-নেবে,
অপেক্ষার শেষে।

মোট পড়েছেনঃ ৬৮৭জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. অপেক্ষা! নাহ, আর কোনো অপেক্ষার প্রহর গুনি না। বৃষ্টি সে হোক আর না হোক,
    শীতল পরশ সে বড় অহংকারী।
    ভালবাসায় আর স্নান হব না তাই।
    দামী সব ফুলের গন্ধের আশা আজ ছেড়ে দিয়েছি
    সব দামী ফুলদানির জন্য।
    আমার জন্য পড়ে থাকে সুপারী ফুলের গন্ধ। বকুল, শিউলি, ভেজা কদমের গন্ধ।
    আপনি তাইলে ঘুরে আসুন স্বর্গ দেব দেবীর সাথে।
    বড্ড কঠিন কুবিতারে! দাঁত এক্কেরে গেলো গা।

    1. শিউলি বকুলেরা জেগে উঠবে
      বৃষ্টির ভেজা গন্ধে,
      অ-দামী স্নিগ্ধ সুরভিত ফুলেরা
      খোঁপায় মুখ গুঁজবে!

      খুব কঠিন মন্তব্যের উত্তর দেয়া আরও কঠিন।

  2. অপেক্ষা আসলে আপেক্ষিক।
    হেন-তেন কিংবা যেনতেন, খুশী-অখুশী, বিষ-অমৃত প্রহর।
    অনুতাপহীনতায় ‘পাওয়া,’ পথ ধরে না-পাওয়ার দিকে
    আলুথালু বেশে—
    বৃষ্টির থলিতে আরোও কিছু মেঘ জমা হয়
    ফিকে হতে থাকে আলো,
    শূন্য তাপমাত্রায় জমে থাকা জলেরা ইতিউতি চায়
    অমৃতের সন্ধানে বাতাস পার করে যেতে পারেনা পৃথিবীর সীমা।
    আপেক্ষিক অপেক্ষা ওইটুকুই;

    1. শুনুন শুনুন, আমার লেখাটি কিন্তু আক্ষেপ নিয়ে।

      আরও জমুক মেঘ
      জমা মেঘে নামুক ঝুম বৃষ্টি,
      ফিকে আলো হিম ঠান্ডায় হোক না আলুথালু
      আরও একটু,
      আমারা ভিজে যাই, ভিজে যাই,
      ভিজতেই থাকি।

  3. আর অপেক্ষার ক্ষন নয়, নয় কোন অপ্সরীর রুপ, চাই শুধু তৃপ্তি ার তৃপ্তি। মন থাক যেথা যেথা না হোক ার অপেক্ষা। চাই ভালোবাসার উষ্ণতা, থাক আবেগী মন, চল যাই ব্রিস্টিতে ভিজতে, আনন্দ আর আনন্দ, না এসব আর ভাগ্যদেবী কপালে দেয়নি দেবেও না। চল যাই অমৃত হতে তাও হবে না।

    সুদুর দূরে ……………

মন্তব্য করুন