বিদায় রাগিণী

“আমিও ঝরে যাবো ঝরা পাতার মত,
শুনতে পাবে বন্ধুরা সব মরমর ধ্বনি শত।
আমিও হারিয়ে যাব নীল আকাশের তারার মত,
নিয়ে যাব সঙ্গী করে এই পৃথিবীর ক্ষত আছে যত।আমিও হারিয়ে যাব রেখে যাব স্মৃতি,
তুমি-আমি, এই পিছুটান হারাবে পূর্ণতা,গতি;
আমিও হারিয়ে যাব করবো স্বীকার নতি,
তোমার-আমার ব্যবধান হবে সহস্র ক্রোষ অতি।

আমিও ছেড়ে যাব বন্ধু আছে যত,
এই ধরণীর মায়াময় সংসারে আর যাতনা কত?
আমিও মুছে ফেলবো নয়ন,দুঃখকে করে গত,
স্বপ্নডানায় পাখা মেলে জানাবো বিদায় সতত। ”

মোট পড়েছেনঃ ৮২৫জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. স্বাগতম সোনেলায় -{@

    কবিতা ভালো লেগেছে –
    কষ্ট হলেও এটিই সত্যি – সব কিছু রেখে চলে যেতে হবে ।

    শুভকামনা সব সময়ের জন্য।

  2. আপনার লেখা পছন্দ হয়েছে শুধু ছেড়ে যাওয়ার আকুতি টুকু ছাড়া ।
    সব ছেড়ে দিন ছেড়ে যান শুধু লেখালেখিটুকুর মাঝেই বেশি করে বাঁচুন ।

    1. হেলাল ভাই অনেক ধন্যবাদ। ছেড়ে যাওয়ার জন্য আসিনি। বরং লেখার আকুতি থেকেই এসেছি। তাই থাকব আপনাদের ভালবাসা পেলে।
      শুভকামনা সতত।

    1. বিদায় তো একদিন নিতেই হবে লিলাবতী আপি। তাই আগেভাগেই বিদায় চেয়ে নিলাম। যদি সুযোগ না পাই।
      ভালো থাকুন। অনেক অনেক শুভ কামনা।

  3. স্বাগতম।আমি এক কট্টর খারাপ মন্তব্যকারীহিসেবে পরিচিত।
    তবে ভাল লেখাকে অবশ্যই ভাল বলি আর যে লেখায় ভুল বা অসংগতি থাকে তা ধরিয়ে দেই। এই ধরিয়ে দেবার জন্যই আমি খারাপ। যাই হোক। এবারে আপনার কথা বলি।

    কবিতাটা সত্যিই চমতকার। 🙂

মন্তব্য করুন