বিদায় মাশরাফি

সাল টা ২০০৬-২০০৭এর দিকে,আমি প্রাথমিকের ছাত্র।

আশরাফুল তখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন।তখন প্রায় সকলের কাছেই বাংলাদেশ দলের ক্রিকেট মানেই হলো আশরাফুল।

ভারতের শচীন টেন্ডুলকার,বীরেন্দর সেবাগ,গৌতম গাম্ভীর ও যুবরাজ সিং। পাকিস্তানের শহীদ আফ্রিদি,ওমর গোল,ওমর আকমল,কামরান আকমল। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা,মহেলা জয়ারবর্ধনে অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক,রিকিপন্টিং এর ফর্ম তখন তুঙ্গে।

একদিন ক্লাসে এক শিক্ষিকা আমাকে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়ের নাম কি?

কিছু না ভেবেই হুট করে বলে দিলাম মাশরাফি বিন মর্তুজা।

তখন কার মাশরাফি আজকের এই মাশরাফি হয়ে ওঠে নি।

ম্যাডাম অনেকটা হতভম্ব হয়ে ওঠলেন!বললেন এত প্লেয়ার থাকতে তোমার ঐ ছেলে টাকে পছন্দ হলো?

আমি একটু নরম গলায় বললাম পছন্দের কি কোনো যোগ্যতা হয় ম্যাডাম!

সেই দিনের সেই অযোগ্য ছেলেটাই আজ সবার প্রিয় ক্যাপ্টেন ম্যাশ।মাননীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা।

টেস্ট টি টুয়েন্টি ছেড়েছেন আগেই। হটাৎ ঘোষণা করলেন আজ তার শেষ ম্যাচ, বিদায় নিবেন সকল প্রকার ক্রিকেট থেকে।

জিম্বাবুয়ের সাথে সিরিজের শেষ ম্যাচটাই তার শেষ ম্যাচ।

একজীবনে হয়তো সবার প্রিয় হওয়া যায় না কিন্তু অটল আত্মবিশ্বাস নিয়ে টিশার্ট এর কলার উচু করে দেশের জন্য খেলাও তো কম কিছু ।

শুধু একটাই চাওয়া যেখানেই থাকুন ভালো থাকুন প্রিয় ম্যাশ💓💓
বিদায়

মোট পড়েছেনঃ ১,৪২৯জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. ধন্যবাদ দাদা। মাশরাফি এক উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের জন্য। সে যা দিয়েছে, দিচ্ছে তা আর কারো পক্ষে দেয়া সম্ভব নয়। সে ভালো থাকুক, দীর্ঘজীবী হোক এটাই কামনা

  2. মাশরাফির তুলনা মাশরাফিই
    একজন কিংবদন্তির নাম।
    দেশ ও মাটির তরে খেলে
    এনেছে অনেক সুনাম।
    মাশরাফির জয়যাত্রা অব্যাহত থাকুক
    হৃদয় মন্দিরে নাম রেখেছে অটুট।
    শুভ কামনা।

  3. ক্যাপ্টেন ম্যাশ, সে এক অকুতোভয় সৈনিকের নাম যেন, যাকে ছাড়া আমি বাংলাদেশ টিমকে চিন্তায় করতে পারিনা, এমনই সে, নৈতিকতার পরাকাষ্ঠার উদাহরণ যেন তাকেই মানায়, আজ সে বিদায় নিচ্ছে শুনে মন খারাপ হয়ে গেলো, এরপরেও বিদায় দিতেই হয়।

    হে ম্যাশ, স্যালুট তোমাকে।

  4. পছন্দের কোনো যোগ্যতা লাগে না। যিনি পছন্দের তালিকায় আসেন, তিনি আগেই যোগ্যদের কাতারে চলে যান। খেলার মাঠে এক ঝাঁক নতুন মুখের সাথে মাশরাফিকে আলাদা করে চেনা যেতো খুব সহজেই। নিজের দক্ষতা আর যোগ্যতার বলে তিনি আজ কারো কাছে লিডার, কারো কাছে বস, কারো কাছে ম্যাশ নামে পরিচিত পেয়েছেন। খেলার জগত থেকে বিদায় নিলেও দেশে গড়ার জগত থেকে যাবেন না, এই প্রত্যাশা রাখতেই পারি। অনেক শুভ কামনা আর সশ্রদ্ধ ভালোবাসা থাকলো প্রিয়নেতা মাশরাফি বিন মর্তুজার প্রতি।

    সুন্দর পোস্ট দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সৈকত। অন্যদের পোস্টেও যাওয়ার চেষ্টা করুন প্লিজ।
    শুভ কামনা 🌹🌹

    1. অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। অবশ্যই যাবো। ব্যস্ততা আমাকে দেয় না অবসর তাই বলে ভেবো না আমি খুব স্বার্থপর। ভালো থাকুন।

  5. মাশরাফি অধিনায়কত্ব ছেড়েছেন, খেলা ছাড়েননি।
    তার অধিনায়কত্বের তুলনা হয়না। বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন তিনি অধিনায়ক হয়েই।

    ভালো লিখেছেন সৈকত,
    নিয়মিত লেখুন, অন্যদের লেখা পড়ুন।

মন্তব্য করুন