মূল লেখায় যান

বানভাসী মানুষ

আলমগীর সরকার লিটনকবিতা২৭টি মন্তব্য

==============================
নোনা জলের বানভাসী মানুষ আমি-
নাই রে আমার সুখ দুখের অনুভূতি!
শুধু জগৎ সংসার মায়াময়-
কার গায়ে সূর্য ছায়াদয়;

কার খবর কে রাখে- পাপের নিন্দা
ঠোঁটের বাঁকে- কার আগে কয়
তার জলে তাই ডুবে
পাড়াপষি নয়!

রঙিলা মাটির ঘরে হাজার চোখ
চেয়ে থাকে শূন্য মেঘে গন্ধ-
ঘুম তো আসে না রাতে
সুখের জলে অন্ধ;

তবুও রাত পোহানে হাজার কাক
কার আগে ডাকে নিন্দা পাপে
কার ঘরে-জড়ান কাপড়ে
মাটির সনে ঘুমায়।

২২ শ্রাবণ ১৪২৬, ০৬ আগস্ট ২০
——————————-

মোট পড়েছেনঃ ১৩৬৪জনআজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. কার পাপ কে গায়ে মাখে, সকল পাপ-পূণ্য নিয়ে একদিন চলে যেতে হয় মাটির নীচে। বানভাসির আর্তনাদ ভেসে বেড়ায় লোনাজল হয়ে।
    মর্মস্পর্শী কবিতা!
    ভালো থাকুন লিটন ভাই।
    শুভ কামনা 🌹🌹

  2. মানবতার জয় হোক। এই কথাটি সবাই ধারন করতে চায়না। কেউ ইচ্ছাকৃত আবার কেউ অনিচ্ছাকৃত। তবে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া উচিৎ। ভাল লিখেছেন।অফুরান শুভ কামনা