আম্রশাখে ফাগুন লেগেছে-
তাই দেখে দোয়েল,শালিক,চড়ুই দল বেঁধেছে।
তারি সাথে বুলবুলি,শ্যামা, টিয়ের নাচন লেগেছে।
কলিকারাশির গন্ধে,বর্ণে,রূপে প্রকৃতি মেতেছে;
কাক আলয়ে বসন্তের দূত উঁকি মেরেছে।
সিঁদুর রাঙা শিমুল পলাশে রঙ লেগেছে-
উলঙ্গিনী প্রকৃতির আবক্ষে।
প্রেয়স- প্রেয়সী বাসনার বৃত্তে আবদ্ধ
বসন্তের মলয়-সমীরে;
অলিরা গুনগুনিয়ে যায় দখিনা বাতায়নে,
প্রেমরস চুমে ছুঁয়ে যায় প্রকৃতির সিঁথিতে।
শিশিরভেজা শিঞ্জিনী শরমে তরুণীর নগ্ন পায়ে-
জড়িয়ে ধরে ভালোবাসার আলিঙ্গনে।
কুহক লেখনী কুসুম ফুটায়ে রচিছে-
ফাগুনের প্রণয়-কাহিনী নিঃশব্দ সঙ্গোপনে।
কুহেলী উত্তরীয় পবনে শূণ্যতায় যায় হারিয়ে,
পুষ্পরাশিতে পাতা ঝরা বসন্ত রাজমুকুটে সাজে।
ফাগুনের আগুনে বসন্তের কোকিল সাজে
অগনিত পাপিষ্ঠ জনে,
গদ্যে-পদ্যে বসন্তের সুর তুলে কাব্য জনে।
পিচ ঢালা পথ রক্তে ভিজেছিল ফাগুনে,
শীতের আহ্বানে,বসন্তের প্রত্যাবর্তনে-
ততো কুঁড়ি হয়নি অষ্টাদশী যুবতী
যতো আছে কাব্য-গানে।
কাঁঠালচাপা,কনকচাঁপা,চন্দ্রমল্লিকার সৌরভে-
নিসর্গ মাতোয়ারা নিরন্তর অবগাহনে।
বসন্ত এসেছে শিমুল বনে,বসন্ত এসেছে আম্র মুকুলে,
বসন্ত এসেছে প্রেমিক-প্রেমিকাদের মনে।
শুধু দ্রোহের অনল জ্বলছে বিশ্বব্রহ্মাণ্ডে,
জ্বলছে আরো মনুষ্যত্বের অন্তঃকরণে।
গদ্যে-পদ্যে বসন্তের সুর তুলে কাব্য জনে
ভালোবাসা ছড়িয়েছে ফাগুন বনে,
কুহক আবেশে, সযতনে, এই সময়ের ফাঁদে!
ধন্যবাদ ভাইয়া। এটি আপনার চাপে পড়েই লেখা হয়েছে। 🙄🙄🙄🙄। বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আপনি অনেক ভাল লেখেন, আপনাকেও শুভেচ্ছা।
🤭🤭🤭🤭শরম দেন ক্যান? তাও ধন্যবাদ আপনাকে
“ফাগুনের আগুনে বসন্তের কোকিল সাজে
অগনিত পাপিষ্ঠ জনে,”
ফাগুনের ফুলেল বাগানে
বসন্তের কোকিল আসুক
আনন্দ ভুবনে।
শুভ বসন্তের শুভেচ্ছা।
ধন্যবাদ দাদা। বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ফাগুন শুভেচ্ছা। শুভ কামনা সবসময়। 🌹🌹
ধন্যবাদ দাদা। ফাগুনের শুভেচ্ছা
শিশিরভেজা শিঞ্জিনী শরমে তরুণীর নগ্ন পায়ে-
জড়িয়ে ধরে ভালোবাসার আলিঙ্গনে।
কুহক লেখনী কুসুম ফুটায়ে রচিছে-
ফাগুনের প্রণয়-কাহিনী নিঃশব্দ সঙ্গোপনে।
.
একরাশ মুগ্ধতা দিদি।
শুভ বসন্ত বরণের শুভেচ্ছা।
ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো ও ফাগুনের শুভেচ্ছা
বসন্ত আপনার লেখায় শব্দের গাঁথুনিতে এসেছে। ফাল্গুনী শুভেচ্ছা জানবেন আপু। শুভকামনা সবসময়।
অনেক ধন্যবাদ ভাইয়া। ফাগুনের শুভেচ্ছা রইলো ও শুভকামনা
চমৎকার প্রকাশ।
বাসন্তী শুভেচ্ছা রইলো দিদি ভাই
ধন্যবাদ ভাইয়া। ফাগুনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ফাগুনের পুষ্পময় শুভেচ্ছা
ধন্যবাদ ভাইয়া। আপনাকেও ফাগুনের পুষ্পময় শুভেচ্ছা
আমার শ্রদ্ধেয় দিদিকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা! সাথে শুভ ফাল্গুনের শুভেচ্ছাও!
ধন্যবাদ দাদা। আপনাকেও ভালোবাসা ও ফাগুনের অসীম শুভেচ্ছা
অগনিত পাপিষ্ঠ জনে,
গদ্যে-পদ্যে বসন্তের সুর তুলে কাব্য জনে।
দিদি মনোমুগ্ধকর লেখা,
আপনাকে ফাল্গুনী শুভেচ্ছা, ফুলে ফুলে ভরে উঠুক আপনার হৃদয়।
শুভ কামনা🌹🌹
ধন্যবাদ দাদা। ফাল্গুনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
কাঁঠালচাপা,কনকচাঁপা,চন্দ্রমল্লিকার সৌরভে-
নিসর্গ মাতোয়ারা নিরন্তর অবগাহনে।
বসন্ত এসেছে শিমুল বনে,বসন্ত এসেছে আম্র মুকুলে,
বসন্ত এসেছে প্রেমিক-প্রেমিকাদের মনে।
…………..চমৎকার বাসন্তি উপস্থাপনা আপু, ভালোলাগা জানিয়ে গেলাম।
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো। শুভ সকাল
শুভ সকাল আপু 😀
“পিচ ঢালা পথ রক্তে ভিজেছিল ফাগুনে,
শীতের আহ্বানে,বসন্তের প্রত্যাবর্তনে-
ততো কুঁড়ি হয়নি অষ্টাদশী যুবতী
যতো আছে কাব্য-গানে।”
——–ভাল লাগল।
ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো মন্তব্য পড়ে । শুভ কামনা রইলো
বসন্ত কিভাবে আসে প্রকৃতিতে তা তোমার লেখায় অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করলে ছোটদি,
শুভ কামনা।
ধন্যবাদ দাদা ভাই। আপনার জন্য ও শুভকামনা রইলো