মূল লেখায় যান

বসন্তের অপেক্ষা প্রহর

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৪২টি মন্তব্য

জুঁইঘ্রাণ হারিয়ে যাবে!
বসন্ত নেই বলে
তা হতেই পারেনা,

কাঁদতে বসে কুঁই কুঁই করে
ভর্ৎসনা! সে হবে না,
বসন্ত আমার চাইই,এক্ষুণি
এই করোনা কালেও;

তোমার ঘ্রাণ তীব্রতা,
রৌদ্র উল্লাস,
আমার ঘুম কেড়ে নেয়।

কাঁপা হৃদয়ে অহোরাত্রি
তোমার-ই অপেক্ষায়, এই আমি।
ফিরে এসো বলছি, এক্ষুণি,
অপেক্ষা হৃদয়ে।

লুকিয়ে যাওয়া, লুকিয়ে থাকা
অদম্য স্বাস্থ্যের তুমুল বসন্ত
আমার চাইই।

* ছবি- নেট থেকে

মোট পড়েছেনঃ ১০০০জনআজ পড়েছেনঃ ০জন

৪২টি মন্তব্য

    1. হুট করে লিখে ফেলা, বিচ্ছিন্ন ভাবনা থেকে, যা লিখিনা সাধারণত।
      বসন্ত-চাওয়া আমাদের হৃদয়ে আমরা বহন করি-ই।
      ভাল থাকুন, নিরন্তর। প্রথম হয়ে।

  1. বসন্ত আমার চাই-ই
    কুহুতান কোকিলের গানে,
    তারা ভরা রাতের চাঁদের দহনে,
    রোদ-জ্বলা ছাড়খার দুপুরেও..

    একেলা বিহনে-বিহানের ক্ষণে,
    সান্ধ্য বাতায়নে
    সোনালী প্রদীপের ঝলকে উঠা শিখার আলোয়,
    পুরুষ্ট বসন্ত আমারই চাই,

    এলোমেলো করা মন তরঙ্গে শুনতে চাই
    তোমারই পদধ্বনি,
    এসো বসন্ত, চিরচেনা ফাগুন রঙে
    রাঙাবো হৃদয় এবেলায় – ওবেলাতেও

    বসন্ত আমার চাই-ই
    এক ফাগুন বসন্ত আমার লাগবে-ই..

    1. এমন সুন্দর চাওয়াটি সবার মাঝে ছড়িয়ে দিতে পোস্ট আকারে-ই দিয়ে দিন।
      সবাই সাথি হোক বসন্ত-চাওয়ায়।
      জৈষ্ঠের বসন্ত আপনার কোন কামে লাগবে কে জানে।
      নিরাপদে রোজায় থাকুন।

      1. মহারাজ, এটা কমেন্টে দিয়েছি। এখানেই।
        আমি জানি, সোনেলা আপনার লেখাটির সাথে এই কমেন্টও যতনে রাখবে।

        আপনিও ভালো থাকবেন। প্রতিদিনের প্রতিবেলার দোয়ায় আমাকেও রাখবেন।
        শুভ কামনা অগুনতি দিলাম 🌹🌹

      2. জ্বি, মন্তব্য এখানেই দিয়েছে অবশ্যই।
        তবে সবার হোক সেটি-ই চাইছি বলেই অমন করে বলা।
        অবশ্যই যত্ন প্রাপ্য, পাবেন বলেও মানি।
        অবশ্যই ভাল থাকবেন।

  2. এই দুর্বিষহ দুর্যোগ কেটে গিয়ে
    বসন্ত ঠিকই আবার আসবে ফিরে
    প্রাণবন্ত সবুজের সমারোহে
    বাহারী ফুলের সৌরভে
    ভ্রমরের গুন গুন গুঞ্জরণে
    কোকিলের মিষ্টি মধুর কহুতানে

    জানি না সেদিন
    বসন্ত বিলাসের জন্য এই ধরাধামে রইবো কি-না
    তবুও আসুক বসন্ত নব উদ্যমে অপরূপ সৌন্দর্যে

  3. দারুন একটা লেখা পড়লাম কবি! মুগ্ধ হলাম।

    “আকাঁপা হৃদয়ে অহোরাত্রি
    তোমার-ই অপেক্ষায়, এই আমি।
    ফিরে এসো বলছি, এক্ষুণি,
    অপেক্ষা হৃদয়ে।”

    অসাধারন লাগছে ভাইয়া..!

    ভালো থাকবেন, সাবধানে থাকবেন।

  4. গতকালকে শুনলাম কোকিল ডাকছে। হিসেব মিলিয়ে দেখলাম এখন গ্রীষ্মকাল। এবার আমিও আপনার সাথে সূর মিলিয়ে বলতে চাই বসন্ত নেই বলে কোকিল ডাকবেনা তা হতেই পারেনা…………

  5. “জুঁইঘ্রাণ হারিয়ে যাবে!
    বসন্ত নেই বলে
    তা হতেই পারেনা”
    অবশ্যই জুঁইঘ্রাণ ছাড়াই বসন্ত উদযাপন হবে।
    কবিতা ভাল লাগলো।
    শুভেচ্ছা রইলো ।