ফেরিওয়ালা

ফেরিওয়ালা ফেরিওয়ালা

একটু ফিরে চাও
সোনাতলির পথটি বেয়ে
কোথায় চলে যাও।
গায়ের পথটা ভারি বাঁকা
দেখে চল তবে
আজ নিলাম না তবে কিছু
আসবে আবার কবে।
আবার আসবে যখন  তুমি
আনবে কানের দুল
লাল ফিতায় রাখব বেঁধে
আমার দীঘল চুল।
মিষ্টিমুখের দুষ্ট কথায়
ভুলবে তোমার মন
মূল্য হিসেবে দেব এই না
আমার জীবন।
তোমার মুখের মিষ্টি হাসি
সোনার মতোন দামি
তার জন্য  তোমার সাথে
জুটি বাঁধলাম আমি।
সুখে দুখে থাকব পাশে
ওগো ফেরিওয়ালা
যত আছে আমার মনের কথা
বলব মিটিয়ে মনের জ্বালা।
রচনাকালঃ
২১/১২/২০২০
মোট পড়েছেনঃ ১,৭৭২জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. ছন্দের তালে হারিয়ে গেলাম। অন্যরকম একটি বিষয়। ফেরিওয়ালা নিয়ে দারুন প্রেমের কবিতা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করুন