ফিরে পেতে চাই

 

পাতার বাঁশিতে মন আনচান করে উঠে,
পালতোলা নৌকার দৃশ্য টেনে নিয়ে যায় দূর অজানা কোনো গাঁয়ে।
চার বেহালার পালকির সওয়ারি হতে মন চায় ঘোমটা পড়া বধূবেশে।
পত্র লিখে নীল খামে মনের কথায় ডুবে যাই প্রতীক্ষার প্রহরে,
ঐ নীল আকাশে সাদা মেঘ ছুঁতে চাই ঘুড়ির রঙ্গীন ডানাতে;
নির্জন যমুনার কুলে শ্যামের বাঁশিতে রাধা হই ক্ষণে ক্ষণে;
হিজল, কৃষ্ণচূড়ার লালে রক্তিম হতে চাই বৃষ্টিভেজা কৈশোরের যৌবনে।

সর্ষের হলুদে, ধানের সবুজে, আকাশের নীলে, গোধূলির আবিরের রঙে;
মন চায় হারিয়ে যেতে দিগন্ত জোড়া মাঠের ভুবনে।
গাড়িয়ালের প্রতীক্ষায় পথপানে রবো চেয়ে;
কৃষাণের নবান্নের উৎসবে হবো মাতোয়ারা।
জেলেদের জালে রূপালী সৌন্দর্য মুগ্ধ নয়নে অবলোকন করবো,
কুলবধূর কাঁখে মাটির গাগরী সে যে বাংলার চিরায়ত রূপের মাধুর্য।
আমি ফিরে পেতে চাই মাটির সোঁদা গন্ধ, শৈশবের উচ্ছলতা, পবিত্রতা।

রচনাকাল-১৪ই অক্টোবর ২০২০

ছবি- গুগল

মোট পড়েছেনঃ ১,০৮১জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. যদি ফিরে আসে এমনতর উচ্ছল-উজ্জ্বল দিন তবে আর কিছুই চাওয়ার থাকে না।
    এই প্রথমবার আপনার কবিতা এক নাগাড়ে পড়তে পারলাম। মাঝে মাঝে আমাদের কথা ভেবে এতো সুন্দর সহজ ভাষায় কবিতা দিলে পড়ে ধন্য হতে পারি।
    ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹

    1. প্রথমেই অজস্র অজস্র অভিনন্দন ও শুভেচ্ছা প্রথম হবার জন্য 🌹💓। 🍰🍵 । আপনার মতো চমৎকার পাঠকের জন্য তাইতো মাঝে মাঝেই সহজ ভাষায় লিখতে পারাটা আনন্দের, গৌরবের বিষয় হয় । আমি ধন্য হয়ে যাই এমন পাঠকের মন্তব্য পেয়ে। অজস্র শুভ কামনা ও কৃতজ্ঞতা।

  2. ধ্যানভঙ্গ শালিক পাখির মত উচ্চস্বরে ডেকে ডেকে
    ফিরে যেতে চায় ফুল-চাষ গ্রামে,
    বাগান মালিকের সাথে থেকে থেকে দেখতে চায়,
    শিউলি কুসুম-ফোটা, নিতে চায় তাজা সুবাস বুকে-ভরে;

    বসন্ত-শীতের আবাহনে
    অ-পাহারার আনন্দচিত্তে, জীবনে মন্ত্র পড়া মধু বাতাসে
    ধীরে ধীরে গা-জুড়োতে চায়,
    সোজাসুজি একটু দূরবর্তীনী/দুর্বিনীত হয়ে-ই।

    1. আহ্ এমন মন্তব্য পেলে লেখাটাই সার্থক হয়ে যায়। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সন্ধ্যা

    1. আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। আশা করি নিয়মিত পাশে পাবো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সন্ধ্যা

    1. অজস্র ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য। নিরাপদে থাকুন সুস্থ থাকুন

  3. কুলবধূর কাঁখে মাটির গাগরী সে যে বাংলার চিরায়ত রূপের মাধুর্য।
    আমি ফিরে পেতে চাই মাটির সোঁদা গন্ধ, শৈশবের উচ্ছলতা, পবিত্রতা।
    একরাশ মুগ্ধতা রেখে গেলাম,দিদি।

  4. আমাদের স্মৃতিতে এমনই সুন্দর প্রকৃতি,
    যা আর কখনো ফিরে আসবে না আমাদের জীবনে।
    তবে ফিরে পাবার ব্যাকুলতা থাকবেই।

    কবিতা ভালো লেগেছে ছোটদি,
    শুভ কামনা।

মন্তব্য করুন