প্লিজ

ফোনটা রেখোনা …………প্লিজ।
একা বসে আছি তোমারই অপেক্ষায়,
আর নিজেকে সামলাতে পারছিনা কিছুতেই
জানো কিনা জানিনা.
বোঝ কিনা বুঝিনা।
আমি সত্যি আর পারছিনা প্রিয়তমা।
আমার ঘেটে যাওয়া জীবনটাতে তোমাকে না পেলে,
কোন কাজে মন বসবেনা কিছুতেই।
তিন সত্যি বলছি।
বিশ্বাস করো প্লিজ।
একবার তোমার ঠিকানাটা দাও নাগো জান।
ঠিক দেখো এক গোছা ফুল নিয়ে হাজির হবো
তোমার ব্যলকনিতে।
অন লাইন প্রেমে আর পোষাচ্ছেনা কিছুতেই।
এই ভিডিও চ্যাটিং,
অডিও প্রেমালাপ আর ভালো লাগছেনা সোনা।
এবার একটু হাত ধরাধরি হলে বেশ হয়।
কিম্বা বৃষ্টি ভেজা দিনে ঠোঁটে ঠোঁট রাখতে ইচ্ছা হয়।
দাও নাগো তোমার ঠিকানা।
একটু অফ লাইন প্রেম করি,প্লিজ।
মোট পড়েছেনঃ ১,৪৫৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. ভার্চুয়াল প্রেম সত্যিই বিরক্তিকর। মনের অনুভূতি গুলো, ভালোলাগা ঠিক জমে না। ধন্যবাদ ভাইয়া। শুভ সন্ধ্যা

মন্তব্য করুন