এই তো দেখছি সেই দুটি চোখ
যেথায় লেগে আছে
আমার দেওয়া আইভ্রোর আঁকুন
এই তো সেই দুটি ঠোঁট
যেথায় লেগে আছে
আমার দেওয়া লিপস্টিক
এই তো সেই দুটি হাত
যেথায় পড়ে আছে
আমার দেওয়া বালা আংটি
এই তো সেই চুল গুলো
যেথায় লেগে আছে
আমার দেওয়া সেই খোপা আর ক্লিপ
এই তো সেই দুটি পা
যেথায় পড়ে আছে
আমার দেওয়া সেই একজোড়া নুপুর ।
আমার দেওয়া সেই স্মৃতি বিস্মৃতি গুলো
তোমার কাছে সব আছে
কিন্তু আমার কথা নেই তোমার মনে
সেই দিন পার্কে দেখলাম তোমাকে অন্য সাথীর সাথে
আমার দেওয়া সব আছে
কিন্তু আমি নেই শুধু তোমার পাশে
দূর থেকে একনজরে তোমায় দেখলাম
ওহে প্রাণের চেয়ে প্রেয়সী
ভালো থেকো প্রেয়সী আমার সারাজনম
এই প্রার্থনা রইলো তোমার জন্য ।
রচনাকালঃ
২০/১১/২০২০
মোট পড়েছেনঃ ১,০৬৮জন
আজ পড়েছেনঃ ০জন
আপনাকে জানিয়েছি যে ২৪ ঘন্টা অতক্রম হলে পরবর্তি পোস্ট দেয়ার নিয়ম এখানে। সবাই এই নিয়ম মেনেই এখানে লেখা দিচ্ছেন। আপনি বললেন যে আপনি জানতেন না এই নিয়ম।
জানার পরেও আবার এই লেখা দিলেন। বুঝলাম না ব্যাপারটি। জানার পরে ভুল করে কিভাবে মানুষ?
আপনি কি নীতিমালা মানতে চাচ্ছেন না?
পুর্বের প্রকাশিত পোস্ট দেখুন, এর চবিশ ঘন্টার আগে আপনি যতই পোস্ট দিন তা প্রকাশ হবে না, এটি কি আপনি বুঝতে পারছেন?
সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।
প্রকাশের পরে সম্পাদনা করা যায় না কেন ।
সম্পাদনা করা যায়। উপরে শিরোনাম বারের নীচেই আছে ‘ সম্পাদনা ‘ . সম্পাদনায় ক্লিক করে লেখা সম্পাদনা করে হাল নাগাদ ( Update ) ক্লিক করুন। তাহলেই হবে।
ওকে
আপনি তো এক আশ্চর্য মানুষ। ২৪ ঘন্টা পরের অর্থ কি আপনি বুঝেন না ? আপনার পরাজয় পোস্ট প্রকাশ হয়েছে ২৬ তারিখ দুপুর ১:২৫ মিনিটে। এরপর পোস্ট দিতে পারবেন ২৭ তারিখ দুপুর ১:২৬ মিনিটে । এই সহজ হিসেবটা আপনি বুঝতে চান না কেন?
এটি যতদিনে না বুঝবেন ততদিন আপনার পোস্ট পর্যবেক্ষনে থাকবে। পর্যবেক্ষনে থাকলে পাঠকরা আপনার লেখা দেখতে পাননা। ইচ্ছেকৃত ভাবে এমন করলে আপনাকে আর শতর্ক করা হবে না। পোস্ট মুছে দেয়া হবে।
শুভ ব্লগিং।
এখন থেকে সব নিয়ম মেনে চলব।
বাহ, অসাধারণ অনুভব। দারুণ I
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
লেখার মাঝে ছবি দিচ্ছেন কেন!!
আগের লেখায় ও দেখলাম, দৃষ্টিকটু লাগতেছে।
চমৎকার মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
এমন ব্যর্থ প্রেমিক আমরা কেউ হতে চাই না, যে আমার দেওয়া সব কিছু সাথে রেখে অন্যের সাথে প্রেম করে বেড়াবে। চালিয়ে যান কবি সাথেই আছি।
মনোমুগ্ধকর মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
কবিতা ভালো লেগেছে।
শুভকামনা
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সদা
সুন্দর কবিতা
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
বিষয়টি সত্যিই বেদনার । আমার দেয়া সবকিছু ই তোমার সাথে আছে শুধু আমিই টাই ফেলনা হয়ে গেলাম। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
চমৎকার চমৎকার চমৎকার মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সদা
এইতো সেই তুমি যাকে আমি আজও একইভাবে ভালোবাসি।।।
ভালো থাকুক প্রিয়জন, শুভকামনা ।
চমৎকার চমৎকার চমৎকার চমৎকার মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
প্রিয়জনকে এভাবেই ভালোবাসতে হয় উপায় থাকেনা।
আর প্রিয় ভাইয়া শেখানোর জন্য অনেক কিছুই বলে কিছু মনে করবেন না। আমিও বকা খেয়েছিলাম। নিয়ম মেনে চলবেন। ভালো করবেন। শুভ কামনা রইলো। শুভ সকাল।🌹🌹
অতুলনীয় মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত