প্রেম হোক সীমান্তহীন

আকাশের বুকে যখন গোধূলি নামে আমরা তখন মহারণ্য ছেড়ে চলে যাই।
মাঠ জুড়ে নামে পড়ন্ত বিকেলের আলোকরশ্মি।
ইরিধানের ডগায় ঘাসফড়িং মেতে উঠে কুয়াশার চাদরে।
একে একে পুরো পাড়া ঝাপসা হয়ে আসে।

আরক্তভায় নিয়ে গোধূলি যখন ডুবতে বসে বনময়ূরীরা তখন আবাসনে ফিরে।
শুভ্র শরতে আকাশে মেঘের ভেলা উড়ে দিকদিগন্তে।
সবুজের বুক জুড়ে নামে প্রেমের মরসুম।
জীবনে ক্লান্ততার চিহ্ন রেখেও মানুষ সবুজের বুকে প্রেম খুঁজে।

সন্ধ্যা হলে আরতিতে ধূপের গন্ধে সুধা মাখে রাই।
পাতার বাহারে হিজলের ডালে যৌবন আসে।
সে বাহারে আসে ব্যাকরণের মর্মার্থ।
মর্মার্থের অলংকারে শব্দ ফিরে পায় তার প্রাণ।
উচ্চারণে থাকেনা দ্বিরুক্তি। আমরা এমন শব্দের অলংকার চাই।
যেখানে থাকবেনা কোন সন্ধিবিচ্ছেদ।

সুযোগ পেলে সে শব্দে তুমিও বুঝি সন্ধি খোঁজ?

শীতের রাতে রাসপূর্ণিমা দেখার বাহানা কাটিয়ে আমরা একযোগে পাতার বুকে ভূগলের মানচিত্র আঁকতে বসি।
অজানা কত গল্প এসে আমাদের ছুঁয়ে যায় সে রাতে।
সময়ের ব্যবধানে সমুদ্রে হিমেল সফেন উঠে।
প্রকৃতির নির্যাস তখন আমাদের উষ্ণতা দিয়ে বাঁচিয়ে রাখে।
প্রেম আছে বলেই তো এতকিছু।

আমরা প্রেম বলতে প্রতিমূর্তিকে বুঝি।
সে প্রেমের প্রতিমূর্তিকে সাজাতে হয়,রূপ দিতে হয়।
দিতে হয় রঙতুলিতে গোধূলিভরা রঙ।
আঁধারের চক্ষুদানে দিতে দৃষ্টিভরা মহামায়াময় জগৎ।
তবেই তো প্রেম হয় খাঁটি।

বিদ্রোহ আর ব্যারিকেড ভেঙে দিয়ে প্রেম হোক বেঁচে থাকার একমাত্র মহৌষধ।
পূর্ণচ্ছেদ শেষ হয়ে যাওয়ার পূর্বে প্রতিটি মানুষের প্রেমের সীমান্ত হোক উন্মুক্ত।
.
ছবিঃ সংগৃহীত।

মোট পড়েছেনঃ ১,০১৩জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. “বিদ্রোহ আর ব্যারিকেড ভেঙে দিয়ে
    প্রেম হোক বেঁচে থাকার একমাত্র মহৌষধ।”
    যেমন করে রচিত হয় সীমান্ত হীন প্রেম কাব্য
    তেমনি দু:খ বিরহ বেদনার কবর রচিত হোক।
    ভাল লাগলো। শুভ কামনা।

  2. প্রেমের চেয়ে বড় আর কিছু নেই
    এই সহজ সরল সত্য যেদিন মন প্রাণ দিয়ে গ্রহণ করতে পারবো
    সেদিন আর কেউ করতে পারবে না ধর্মীয় অনুভূতিতে আঘাত।
    সবাই সবার ধর্মের প্রতি হবে শ্রদ্ধাশীল
    কবে আসবে সেইদিন, কবে আসবে সে সময়?

    1. তাই তো আমরা প্রেম হোক সীমান্তহীন।
      যেখানে থাকবেনা কাটাতারের সীমানা।
      .
      আমরা সুদিনের অপেক্ষায়।
      ভালো থাকবেন, দিদি।

  3. এক কবিতায় গোটা জীবনের অনুভূতি পেলাম। যদিও প্রেম আছে কি নেই জানিনা। তবুও মনে হয় প্রেম থাকাটা খুব জরুরী জীবনের সর্ব ক্ষেত্রে। একমাত্র প্রেমই শান্তি প্রতিষ্ঠা করতে পারে।
    খুব ভালো হয়েছে কবিতা।
    অনেক শুভেচ্ছা রইল

  4. আমরা প্রেম বলতে প্রতিমূর্তিকে বুঝি।
    সে প্রেমের প্রতিমূর্তিকে সাজাতে হয়,রূপ দিতে হয়।
    দিতে হয় রঙতুলিতে গোধূলিভরা রঙ।
    আঁধারের চক্ষুদানে দিতে দৃষ্টিভরা মহামায়াময় জগৎ।
    তবেই তো প্রেম হয় খাঁটি।****
    ভালো লাগলো। শুভ কামনা।

  5. প্রেম হোক সীমান্ত হীন তবে তা যেন নোংরামি, মিথ্যাচারে আবদ্ধ না হয়। চমৎকার লেখনী বরাবরের মতই। দাদা এতো সুন্দর করে ফুটিয়ে তুলেন প্রতিটি শব্দ চয়ন যে মন্তব্য সৌন্দর্যে ই আটকে থাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

    1. নোংরামি প্রেম কখনো স্থায়িত্ব বা শুদ্ধ হতে পারেনা।
      আমরা শুদ্ধ ও পবিত্র প্রেম চাই।
      .
      আপনার মতামতের জন্য আমি অনুপ্রাণিত।
      ভালো থাকবেন, দিদি

  6. অনবদ্য লিখেছ দাদা। প্রেম যত্নে লালন করতে হয়। তার পরিচর্যা করতে হয়। তবেই সে প্রেম ধরা দেয় নিজের মনের মত করে।

    শুভকামনা রইলো দাদা।

  7. প্রকৃতির সাথে প্রেম বড় প্রেম।লেন দেন থাকেনা। প্রশান্তির অবগাহনে ডুবে যাওয়া যায়। চমৎকার লিখেছেন। বেশ ভাল লেগেছে। দারুন অনুভূতির প্রকাশ। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।

মন্তব্য করুন