প্রেমিক কবিকে

খন্ড খন্ড বিছানার চাদর করে দিও¡
আমি টেইলারিং মেশিনে সেলাই
করে নেব¡
বালিশের তুলো উড়িয়ে দিও¡
আমি হাওয়া হয়ে সবকটা তুলো আঁকড়ে নেব¡
#
কোন করাতের মেশিনে রেখে দেহখানা ফালাফালা করে দিও¡
তোমার স্মৃতিতে বটগাছ হয়ে দাঁড়িয়ে থাকব¡
রাতের আকাশের কোন হতাশ তারাকে জিজ্ঞেস করে নিও¡
আমি তাঁর বুকে তোমার নাম লিখে রেখে যাব¡
#
প্রথম কবিতার প্রথম ছন্দের টানে হাসো¡
ঐ কবিতাটিতেই রবীন্দ্রনাথ দেখতে পাবো¡
স্বপ্নে বিচারিত গুরুদেব ¡
রামধনু রংয়ে মেশানো বৃষ্টির আকাশ¡
উড়ু উড়ু উদাসী নৌকার ভেসে যাওয়া ¡
খোলা চুল, ভেজা চোখ, নরম লিপস্টিকের টানে বারবার কেঁপে ওঠা সেই এক প্রেমিক কবি¡


অরুণিমা মন্ডল দাস 
কলকাতা 
৫ এপ্রিল ২০১৬ 

মোট পড়েছেনঃ ৬৯৯জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. শেষ চরনগুলিতে আকাশের রংধনু সাগরের নৌকার নাবিক আর প্রেমিকার ভুল চোখ লিপস্টিক দেয়া ঠোঁট পর্যন্ত পাওয়া গেল। ব্যপার না চোখ, রংধনু নৌকা ঠোঁট একই আকৃতির।

  2. সবকয়টি মেনে নিলেও করাতের মেশিনে দেহখানা ফালাফালা করে দেয়া মানতে পারলাম না। বরং কল্পনা করে একটু ভয় পেলাম 🙂
    শেষ লাইনটি বেশি সুন্দর। -{@

মন্তব্য করুন