প্রতারণা

তুই কেন হেসে হেসে,
ফিরে তাকাস মেয়ে।
আমি শুধু অবাক চোখে
দেখি চেয়ে চেয়ে ।
ভালো যদি নাই বাসিস
কেন ফিরে চাস।
নাকি অহংবোধে,
নিজের আবশ্যকতা বাড়াস।
কত যে বাহানা তোর.
কত ছলনা ।
সয়না এ জীবনে আর
এ নির্মম প্রতারণা।

মোট পড়েছেনঃ ৮১৫জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. “কত যে বাহানা তোর.
    কত ছলনা ।
    সয়না এ জীবনে আর
    এ নির্মম প্রতারণা।”

    ব্যর্থ প্রেমের ইতি কথা
    আর কতকাল শুনবো ?
    যুদ্ধ(প্রেম) জয়ের ইতিহাস
    নতুন করে লিখব।
    শুভ কামনা।

  2. “কত যে বাহানা তোর.
    কত ছলনা ।”
    এঁদের ছলাকলা তো চিরস্থায়ী! এটা আজকালকার নয়!
    খুবই ভালো লিখেছেন, শ্রদ্ধেয় দাদা। শুভকামনা থাকলো।

মন্তব্য করুন