প্রকৃত ভালোবাসা

ভালোবাসা একটা অনুভূতির নাম। কখন যে কার প্রতি অনুভূতি সঞ্চিত হয়ে ভালোবাসার সৃষ্টি হয় ব্যক্তি তা কোনোদিন উপলব্ধি করতে পারেনা। মানুষ ভালোবাসা দ্বারা বেষ্টিত অক্সিজেন দিয়ে তৈরী। জন্মলগ্ন থেকেই মানুষ উদাস আর হতাশা নিয়ে বেড়ে উঠে। যারা তরুণ বয়সে নিজের আঠারো’কে একশোতে রূপান্তরিত করতে পেরেছে তাই হল ভালোবাসার অাসল ভাস্কর্য! মানুষকে একমাত্র ভালোবাসা দ্বারাই ধ্বংস করা সম্ভব। আবার মানুষকে একমাত্র ভালোবাসা দ্বারাই তৈরী করা সম্ভব। আমি ভালোবাসা বলতে বেঁচে থাকা  বুঝি। আমার কাছে ভালোবাসা মানে নিজের মত বাঁচা এবং আমার দ্বারা অন্যকে আলোকিত করা! আমি ভালোবাসায় আসক্ত। প্রতিরাতে আমি ভালোবাসার জন্য কাঁদি! নিজের ভুলের প্রায়শ্চিত্ত করি ভালোবাসার কাছে। তাই ভালোবাসাকে নোংরা না ভেবে নিজের মন মানসিকতা সুন্দর করুন। মন বদল করুক মনের সাথে, জানা চেষ্টা করুন প্রিয় মানুষগুলো আপনার কোন কাজে বেশি খুশি হয়। বুঝার চেষ্টা করুন পরিবারের লোকেরা আপনার কোন আচরণে অনেক সন্তুুষ্ট তবেই আপনি হিরো, তবেই আপনি মানুষ।।

মোট পড়েছেনঃ ৯৭৩জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. অনেক সুন্দর গোছানো কথা। ভালবাসা না হারিয়ে কেউ তার মর্ম বোঝে না। অনেকে ভালবাসা উপেক্ষা করতে করতে নিজেই উপেক্ষিত হয়ে যায়। যে ধরে রাখতে পারে সেই ভাগ্যবান এবং জীবনে সুখী হতে পারে। ধন্যবাদ।

  2. ভালোবাসা মানুষের শক্তি ও দূর্বল অংশ। যে ভালোবাসতে জানে সে সুখি হয়, যে ভালোবাসাতে জানে সে হয় অপরাজেয়। আর যে ভালোবাসা খুঁজতে থাকে সে দুঃখ পায়।

    ছোট বর্ননায় ভালোবাসার বৃহৎ দিক তুলে ধরেছেন। ভালোবাসায় ভরে থাকুক মনের আঙিনা। শুভ কামনা রইলো। 🌹🌹

  3. ছোট লেখা তবে ভালো লেগেছে। লেখাটিতে দু একটা বিরতি মানে তিন চার পাচলাইনের পরে আবার এন্টার দিলে আরও সুন্দর হতো। একটানা লেখা পড়তে পাঠক অনেক সময় খেই হারিয়ে ফেলেন।

    আর হ্যা, শুধু লেখা দিলে হবে? অন্যদের লেখায়ও মাঝেমধ্যে মন্তব্য দিও মাছুম।

    ভালো থেকো ভাই।

মন্তব্য করুন