উপলব্ধি
দালান জাহান
কেমন করে ডাকব তারে প্রাণ গিয়েছে চলে
দুঃখ সুখের হাজার কথা কাঁদে হৃদয় তলে
ভালোবাসার সবুজ বাতি ভাসে নয়ন জলে
হাতের আমে হাত ভরে যা কি নিদারুণ ছলে।
বুক কাঁপানো বুকের ব্যথা বুকেই গেল রয়ে
জনম ভরে কেঁদে গেলাম বলির পাঠা হয়ে।
বলব কারে আপন ক্ষত তেমন কেহ আছে
এখন শুধু নিজের কথা বলি নিজের কাছে
তবুও বলি সোনার মেয়ে একটি কথা শোন
আমায় ভুলে ভুল করেছ পাপ করনি কোন।
দালান জাহান
25/5/19
সখিপুর।
মোট পড়েছেনঃ ৮১৪জন
আজ পড়েছেনঃ ০জন
কবিতা তেমন বুঝিনা, তবে শব্দ গুলো ভালো লেগেছে খুব। শুভ কামনা আপনার জন্য ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
এ যেন প্রেমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ !!
ধন্যবাদ ভাই
অনেক সুন্দর লিখেছেন
কৃতজ্ঞতা দাদা
আমায় ভুলে ভুল করেছ পাপ করনি কোন।
যাক অভিশাপ নই আশিরবাদ থাকুক।
তাই দাদা অভিশাপ আশীর্বাদ
তাই দাদা অভিশাপ নয় আশীর্বাদ
ছন্দে মেলান কবিতা ভাল লেগেছে খুব।
ভালোবাসা ভাই
৭ টি করে শব্দ প্রায় সব লাইনেই। এমন করে ছন্দ মেলানো কঠিন কাজ। ভালো লিখেছেন ভাই।
মাত্রাবৃত্ত
জানলাম।
যে যাবার সে যাবে।।