পাথর

সে পাথর বলেই সে পাথর। পাথরের বুকেও জমে জল,পাথরের বুক ও ভারী হয় জমা জলে।
কুল- কুল শব্দে ঝর্নার বয়ে যাওয়া দেখেছি, শুনেছি নূপুর নিক্বণ হাসির শব্দে।
পাথরের নিঃশব্দ কান্না মিশে আছে ঐ ঝর্নার নীল জলে।

হে পাথর তুমি গড়িয়ে যাও গড়িয়ে যাও,ঝর্নায় ডুব দিয়ে সুক্তি তুলে নাও।

————————————————
আমি শিমুলের কথা ভাবছি।

মোট পড়েছেনঃ ১,৫৮৪জন আজ পড়েছেনঃ ০জন

৪৮টি মন্তব্য

  1. হেলাল ভাই এত থাকতে পাথরের কান্না মনে পড়ল। মানুষের জন্যও চখ বুলান।

    কুল- কুল শব্দে ঝর্নার বয়ে যাওয়া দেখেছি, শুনেছি নূপুর নিক্বণ হাসির শব্দে।

    ভাল লাগ্ল।

     

      1. আমিও সুক্তি তুলে আনার পরের আনন্দটূকূ দেখতে চাই। তোলবার কস্টটূকূ নয়। বিলাসিতা আমার জন্য নয়, ও আমি রোজ দেখি।

        লেখার মূল অংশ ওটাই ছিলো। শুভকামনা তার জন্য, মন জলদি ভালো হয়ে যাক।

  2. চার লাইনের কবিতায় বাজিমাত করে দিয়েছেন —— শব্দমালা, এর গঠণ, বাক্যবিন্যাস সব মিলিয়ে চমৎকার —–

    পাথর সরে যাক — মনে নেমে আসুক ঝর্ণাধারা ——সকলের মন ভাল হয়ে যাক ——শান্তি নেমে আসুক মনের আকাশে

     

  3. সকল উত্সবে আমি দরজার বাইরেই থাকি,
    আকুন্ঠ রঙে ডুবিয়ে তুমি আঁকো দৃশ্যপট।
    অথচ জানলেও না ; বিভিন্ন রঙের আড়ালে
    আমিও তোমার স্বপ্নভঙ্গের বিনিদ্র ইতিহাসের মগ্ন পাঠক।

    প্রতিটি উত্সবে তুমি যতখানি দুঃখ ঢাকতে প্রাণপণে রঙ্গীন,
    ঠিক ততখানি ব্রাত্য আমিও, ততখানিই মন্ত্রহীন।

      1. নিবিড়ে না গেলে দেখবে কি করে গোপণে বেড়ে ওঠা জল? আর মন্ত্রহীন ব্রাত্যজীবন যাপনের সুবিধা হলো কেউ তেমন নিরিখে দেখেনা 🙂 বুদবুদের বর্নচ্ছটাই সত্যি ভাবে বুদবুদ মিলিয়ে যাওয়া সত্যি আর দেখাই হয়না কারুর

         

         

         

         

  4. প্রকৃতির বুকে কঠিন পাহাড় দাড়িয়ে থাকে ঠায়
    তার বুকেও যে কান্না থাকে কজনে জানতে চায়,,,,,
    একদিন লিখেছিলাম পাহাড়ের কান্না নিয়ে।
    আজ দেখলাম আপনিও লিখেছেন।
    পাহাড়ের জমাট বাঁধা কষ্ট গুলোই হয়ত পাহাড়ের বুক চিরে ঝরনা হয়ে বয়ে যায়,,,,

মন্তব্য করুন