পাখিসব করে কলরব

ভোর-পাখির কলরব কানে আসুক বা না-আসুক
হৃদয়ে তার নিত্ত যাওয়া-আসা,
যাযাবর/মুসাফির হৃদয়ে তার নিত্ত কামনা;
ঐ পাখিদের চোখে চোখ রেখে অজানায় ভেসে যাওয়া
প্রণয়-হৃদয়ে তার নিত্ত অপেক্ষার পালা;

অপেক্ষার-রাত শেষে আবার অপেক্ষা,
আবারও আরও অপেক্ষা, কোন এক সকাল-পাখির,
ভেজা ভেজা ডানায় রঙিন-গন্ধ-পরাগ;

ভুলে যাই অপেক্ষারা ফিরে-ফিরে আসে না
আসবেও না;

যাযাবরের চমক-হৃদয়ে আলোক-বর্ষার ঝলক,
পাখিদের চোখে রাত-জাগা-ক্ষত;

তবুও পাখিদের ডাকে ঘুম ভাঙ্গে, স্বপ্ন/দুঃস্বপ্ন হু-হু রাতে
কবিতা-পাখিরা অপেক্ষা-কাঁপা-হৃদয়ে জেগে থাকে।

মোট পড়েছেনঃ ৭১৫জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ভোর পাখির কলরবেই ঘুম ভাগে এখনো। কখনও বা খঞ্জনা পাখি।
    অপেক্ষারা অপেক্ষায় থেকে যাক।চলুন সামনে এগিয়ে চলি তাদের ফেলে।
    মন খারাপ গুরুজি?

    1. ওদের ফেলে চলে যাব ভাবতেই ব্যাথায় ব্যাথায় ………………এর পরেরটুকু কী জানি!! জানি-ই না!!
      আপনার পাখি আছে জেনে ভালই লাগল, পাখিদের যত্ন-আত্তি নেবেন নিয়ম করে।

      মন খারাপ!! নাহ্‌,
      হ্যা, আপনারা কেউ লেখেন না, পড়েন ও না প্রায়, মন্তব্যের উত্তর তাও অনেক দেরিতে।
      চাক্রি/বাক্রি করলে ব্যস্ততা থাকেই, ব্যাপার না!!!

      1. একখানা চাক্রি তো করতেই আছেন, আরও চান!!
        তাতেই তো জেরবার, আমাদের এখানের খোঁজ-খবর নিতে পারছেন না!!
        হ্যা, হ্যা, সপ্তাহান্তে (প্রায়) এক খানা লিখেই খালাশ!!
        অবশ্য ব্যস্ততা বলে কথা!!

  2. এই নির্মম পাথরের শহরে পাখ পাখালির কলতানে ঘুম ভানগে ও না আবার ঘুমআসে ও না ভাই জান। কেমন যেন আধো ঘুম আধো জাগরণে সময় গুলো কাটে শুধু … এই সময় টা ও যেন যাযাবর হয়ে গেছে ।

    1. আধো ঘুম-জাগরণ!! এতো খুব ফাইন অনুভূতি,
      এটিকে অন্তত যাযাবর করা যাবে না।
      মন পিঞ্জিরা খুলে দিন, পাখিরা আসুক ঘুম-পড়ানোর ঘুম-জাগরণের গান নিয়ে।

  3. অপেক্ষাকৃত অপেক্ষারাই অপেক্ষায় থাকে। এ আমার মত। আসবেনা কিংবা আসেনা ব্যাপার কিছু না। আমাদের মন সতত চঞ্চল। অপেক্ষার ভেতরে বসে থেকেও অন্য কতো কী যে ভাবে! ওই ভাবনার মধ্যেও তো অপেক্ষা থাকে।

    যাক আপনার অপেক্ষা সার্থকতা লাভ করুক।

    1. আমার অপেক্ষা! সে তো অপেক্ষার প্রেমে পড়ছে, সার্থকতা আর পামু কেমনে!!
      আপনি কিছু ধার-ফার দেলেও পারতেন।

      আপনার মন্তব্যটি দারুণ হয়েছে, কেমনে পারেন!!
      একেবারে ‘মাইরালাইছে’ টাইপ!

      লেখা কৈ!! আজিব তো!!

  4. অপেক্ষার-রাত শেষে আবার অপেক্ষা,
    আবারও আরও অপেক্ষা, কোন এক সকাল-পাখির,
    ভেজা ভেজা ডানায় রঙিন-গন্ধ-পরাগ;

    এতো অপেক্ষা কইরা লাভ নাই
    বাদ দেন এ আশা -{@

মন্তব্য করুন