‘পাইছি উহারে পাইছি’

পরীক্ষা আমাকে পরীক্ষা করে অনবরত।বাঁকা চোখে,চোখ রাঙ্গিয়ে,বকাঝকা করে,ল্যাং মেরে ঠ্যাং ধরে টান দিয়ে;কুহক সেজে যখন তখন,দিনে ও রাতে,দিন-দুপুরে,হরিলুটের বাতাসা বানিয়ে।
চিক্কুর দিয়ে চিতপটাং হয়ে কাঁদি,হাত পা ছুড়ে,দেয়ালে মাথা ঠুকে,কেঁদে বুক ভাসাই সরবে নিরবে,গোধূলি আর সুবেহ সাদেকে,হাঁসফাঁস মধ্য দুপুরেও।
এবারে করেছি পণ,দেহ-প্রাণ-মনে,এই শেষ,এবার পরীক্ষার মাথায় বাঁশ ফাটিয়ে করব বিশ্বজয়,হব দেশান্তরী।
অবশেষে ধরা দিলো সে ‘পাইছি উহারে পাইছি’র বেশে।স্মিত প্রশ্রয়-হাস্যে আমি পাইলাম।আমি ইহাকে পাইলাম।হাতের মুঠোয়,আঁচল তলায়,শাড়ীর ভাঁজে লিপিস্টকের সাজে।আহা আহা,কী আনন্দ আকাশে বাতাসে।আঁকুপাঁকু আঁখি জুড়ে বকবকুম।
যাও,ভাগো এবার,কড়িকাঠ গুনতে থাক,নালায়েক পরীক্ষা।ঘাটের মরা,মারা খাও অন্য কোন ঘাটে।সং সেজে গলায় দড়ি পড় এখানের ত্রিসীমানা এড়িয়ে।

শেষে…………
সহসাই আমারা হেঁটে যাব যে যার পথে,যেমন যাই হরহামেশা,গিয়েছি যেমন আগেও।
ক্লান্তিহীন বিমগ্ন পথিক ভালোবেসেই ভালোবাসবে পথকে,পথ ই যার শেষ ঠিকানা।

আড়ালে পরীক্ষা হাসে মিটি মিটি, আর ভাবে ‘এই শীত শীত না আরও শীত আছে’।

মোট পড়েছেনঃ ৭১৫জন আজ পড়েছেনঃ ০জন

৩৫টি মন্তব্য

  1. সহসাই আমারা হেঁটে যাব যে যার পথে,যেমন যাই হরহামেশা,গিয়েছি যেমন আগেও।
    পথিক ভালোবেসেই ভালোবাসবে পথকে,পথ ই যার শেষ ঠিকানা। এই অংশটুকু খুবই ভালো লেগেছে।

  2. হা হা হা হা, ভাইয়া হাসতেই আছি। এমন কুপোকাত অবস্থা আপনি ছাড়া আর কে ই বা বুঝবে!!! নালায়েক পরীক্ষা নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে। এই শীত শীত না, আরো শীত আছে এই বইলা ধামকিও দিছে। 🙁
    যে যার পথে হেঁটে গেলেও বাড়ি কিন্তু একটাই “সোনেলা”। পথে পথে ঘুরে বেড়াতে আমার ভয় লাগে। বাড়ি ফেরা চাইই।
    পরীক্ষা আমাকে পরীক্ষা করে অনবরত …এই লাইনটা সবচেয়ে ভাল্লাগছে। বুড়ো পিচ্চিকে ধন্যবাদ।

    1. হাসুন সমস্যা নেই তবে একটু সাবধানে।আরো শীত নাকি সামনে আছে। পরীক্ষাও আমকে
      আরও চুবাবে তা জানি।
      বাড়ীর ঠিকানা জানি না। পথকেই বাড়ী ভাবি।তাই পথ ই ঠিকানা।
      সোনেলা বাড়ী,ঠিকাছে! সব সময় তা মনে হয় না।
      ধন্যবাদ মাথায় তুলে রাখছি।

      1. পরীক্ষা শেষ হয়না কখনো, শুধু রকমফের হয়। কোনদিন যদি কলম হরতাল করে, হয়তো ঘরও মুখ ফিরিয়ে নেবে। আপনিই ভালো করেছেন। পথই আসল ঠিকানা।

  3. “এবার পরীক্ষার মাথায় বাঁশ ফাটিয়ে করব বিশ্বজয়,হব দেশান্তরী।” আপনার পক্ষেই লেখা সম্ভব।
    আর বেশি কিছু বললাম না।

  4. সহসাই আমারা হেঁটে যাব যে যার পথে,যেমন যাই হরহামেশা,গিয়েছি যেমন আগেও।
    ক্লান্তিহীন বিমগ্ন পথিক ভালোবেসেই ভালোবাসবে পথকে,পথ ই যার শেষ ঠিকানা।

    ভালো ভাই।

  5. শেষটা অসাধারন। ভাই সেই কবে শেষ পরিক্ষা দিছি রেজাল্ট পাইনাই এখনো কিতা করতাম কন দেহি। কব্বরে যাওয়ার টাইম হই গেলগা ;(

মন্তব্য করুন