সকাল-সন্ধ্যা আকাশ ঘোরো তুমি
চোখদুটোতে রঙিন চশমা এঁটে
মেঘ দ্যাখো’না,দ্যাখো’না এই ভূমি
ঘর খেয়েছো পর খেয়েছো চেটে
জন্মজাত ও আঁধার পায়ে দলে
ছুটলে তুমি আকাশপানে ধেয়ে
ঠিকানাটা অচিন দেখার ছলে
উঠলে মেতে ধারের রোদে নেয়ে
মাঝ আকাশে উঠলে তুমি যেই
মেঘগুলো সব ধরলো তোমায় ঘিরে
হঠাৎ তারা-চাঁদের আলো নেই
জনম দিকে চাইলে না তাও ফিরে
মাটির দেশে পড়লে চিনতো মাটি
প্রেমের মন্ত্র দেশজুড়ে তার লেখা
চেনোনি তো আসল সোনা খাঁটি
পড়লে ধপাস হারিয়ে জীবন রেখা
পথ হারিয়ে অন্ধকারে গেলে
জোছনা জোনাক দেয় না আলো আর
নিখাদ ছেড়ে মন্দটারে খেলে
মৃত্যুদায়ে দণ্ড দেবে কার?
———————0 0———————
মোট পড়েছেনঃ ৬১২জন
আজ পড়েছেনঃ ০জন
মাটির দেশে পড়লে চিনতো মাটি
প্রেমের মন্ত্র দেশজুড়ে তার লেখা
অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ হয়েছে ভাইয়া । ভালো থাকুন শুভ কামনা রইলো শুভ সকাল
শুভকামনা অফুরান
নান্দনিক লেখনী ।
ধন্যবাদ ভাই
পথ হারালে আর কিছুই অবশিষ্ট থাকে না,
সত্যি-ই তো
আমরা ভাবি আসবে বুঝি আবার ফিরে।
অন্তহীন ভালবাসা ও শুভকামনা রইল।
“মাঝ আকাশে উঠলে তুমি যেই
মেঘগুলো সব ধরলো তোমায় ঘিরে
হঠাৎ তারা-চাঁদের আলো নেই
জনম দিকে চাইলে না তাও ফিরে“
গতিহারা হলে যেমন থেমন থমকে দাঁড়ায়
আশাহীন হলে হলে মৃত্যু থাকে তাড়ায়।
শুভ কামনা।
শুভকামনা রইল ভাই।
বাহ্
অসাধারণ কাব্যকথন।
মুগ্ধতা রেখে গেলাম দাদা।
ধন্যবাদ ভাই।
পথ হারালে, পথ কি পাওয়া যায় না?
শুভকামনা রইল।
মুগ্ধতা রইলো।
ধন্যবাদ ভাই।
মাটির দেশে পড়লে চিনতো মাটি
প্রেমের মন্ত্র দেশজুড়ে তার লেখা
চেনোনি তো আসল সোনা খাঁটি
পড়লে ধপাস হারিয়ে জীবন রেখা।
মুগ্ধতা অশেষ ভাই।
প্রেরণার জন্য ধন্যবাদ ভাই।
ভালোবাসা জানবেন ভাই।
সকলকে ধন্যবাদ