পতন

পূর্ণিমায় দুলে ওঠা চাঁদে আজ আলোর ঝলক,
ফুল-পাখিদের কণ্ঠে কণ্ঠে প্রেয়সী সানাই।
দূরের জঙ্গলে হায়েনার উল্লাস,
লালসায় কাতর সবুজ ব-দ্বীপ।

এমন চাঁদ উঠেছে বহুবার আমাদের আকাশে
হায়েনার শ্যেন দৃষ্টি পাঠিয়েছে যা সুদূর নির্বাসনে।
গতকাল যার আলোয় ফুল ফুটেছিলো আমাদের গাঁয়
তারও বসবাস আজ তারার দেশে।
তাই আজ শিউরে উঠছে সভ্যতার তাবৎ শরীর,
আকাশে বাতাসে মৃত্যুর সনদ।

পূর্ণিমার সর্বাঙ্গে তবে কিসের খবর?
নতুন কোন রেনেসাঁর?নাকি আবার কোন নক্ষত্রপতন?আমাদের আগুনের থাবায় তারা হবে আরও কত চাঁদ!
আমাদের লালসায় ভেসে যাবে আরও কত বর্ণিল সময়!

**———————————————**

মোট পড়েছেনঃ ৭০৫জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. “পূর্ণিমার সর্বাঙ্গে তবে কিসের খবর?
    নতুন কোন রেনেসাঁর?নাকি আবার কোন নক্ষত্রপতন?আমাদের আগুনের থাবায় তারা হবে আরও কত চাঁদ!
    আমাদের লালসায় ভেসে যাবে আরও কত বর্ণিল সময়!”
    নীতি আর নৈতিকতার অধ:পতন গুলো সুন্দর কাব্যিক ভাষায় তুলে এনেছেন। শুভ কামনা।

  2. নৈতিকতা, মানবতা হয়েছে সমাধিস্থ। লালসার শিকার হয়ে কত সময়, জীবন হচ্ছে লাশ। চমৎকার কবিতা পড়লাম। শুভ কামনা রইলো

  3. পূর্ণিমার আলো ভালো লাগলেও সবসময় তা অর্থবহ নাও হতে পারে। আসলে আমরা কে কিভাবে নিচ্ছি সেটাই আসল কথা।

    ভালো থাকুন ভাই।

  4. সময়পোযোগী দারুন লেখা।
    নৈতিকতা, মানবতা ,বিবেক,বোধ সব তো আড়ালে থাকে,তাইতো আকাশে,বাতাসে মৃত্যুর সব সনদ।
    ভাল থাকুন ,শুভ কামনা রইল।

মন্তব্য করুন