নুপুরের বিছানা

 

হাউমাউ করে কান্নার শব্দ কানে এসে ভিড় করলো। ততক্ষণে কলিজা শুকিয়ে তেঁতুল পাতা হয়ে গেছে। যার চির চির শব্দ বুকের মধ্যিখানে ধুকপুক ধুকপুক ঢোলের কম্বিনেশনে আহাজারি পায়চারি করছে।

বেশকিছু দূরে কেউ একজন কথা বলছে। মুখটা মিষ্টিমুখ, মিষ্টি হাসিতে ভরা। যেন নিয়ন আলোর বাতির ঝলকানি চোখেমুখে লেগে রঙিন হয়ে গেছে। আকাশে ফানুস উৎসব আয়োজনের মতো। যেখানে কোন ভেদাভেদ নেই।

– হাসপাতালের একই গেইট দিয়ে মানুষ মরে লাশ হয়ে বের হচ্ছে; আবার অন্যদিকে মিষ্টির প্যাকেটও ঢুকছে।
– কেউ গোরস্তানের উদ্দেশ্যে যাচ্ছে; আবার কেউ পৃথিবীর আমন্ত্রণে দাওয়াত পাচ্ছে।

– কি অদ্ভুত! তাই না?

ছবিঃ সংগৃহীত

মোট পড়েছেনঃ ৯৪৩জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. – হাসপাতালের একই গেইট দিয়ে মানুষ মরে লাশ হয়ে বের হচ্ছে; আবার অন্যদিকে মিষ্টির প্যাকেটও ঢুকছে।
    – কেউ গোরস্তানের উদ্দেশ্যে যাচ্ছে; আবার কেউ পৃথিবীর আমন্ত্রণে দাওয়াত পাচ্ছে।
    – কি অদ্ভুত! তাই না?

    আসলেই অদ্ভুত!
    কেউ কারো কথা মনে রাখেনা কারো শোকে শোকাহত নয়,
    সবাই ব্যস্ত যে যার সুখে।

  2. পৃথিবীর নিয়মেই আসা-যাওয়া চলতে থাকে। তবে হাসপাতাল এমন একটি জায়গা যেখানে লাইফ-সার্কেলটা সরাসরি অবলোকন করা যায়।

    অণুগল্প ভালো লাগলো।
    শুভ কামনা 🌹🌹

  3. পকৃতির নিয়ম বোঝা অনেক কঠিন। আমি দেখেছি যেদিন রাতে একজনের ফুপি মারা গিয়েছিল সেদিনই তারা বিয়েও করেছিল। আহা!!! মানুষ খুবই স্বার্থপর।

মন্তব্য করুন