নীলের প্রেমে

তার গায়ের নীল শার্টটি আজো আমার প্রিয়।
তাইতো নীল আমার এতো প্রিয়।
সে হারিয়ে গেছে, কিন্তু তার সেই ভালোলাগা
রেখে গেছে আমার শরীর,মন, প্রেমে;
ভালোলাগার রূপান্তর ঘটেছে ঘৃণায়,কষ্টে, দ্রোহে।
তাইতো বেদনার নীলে হয়েছি আজ কৃষ্ণকলি।
তার দেয়া কবিতার বই আজো আমার সমান প্রিয়,
তাইতো কবিতাকে ধ্যানে-জ্ঞানে,
ঘুমে-জাগরণে করেছি স্বজন।

কবিতা করেছে আমায় রিক্ত-সিক্ত প্রেমের উর্ণাজালে,
তাইতো সুখেও কষ্টের কাব্য ছুঁয়ে যায়-
হৃদয় করে চূর্ণবিচূর্ণ।
তার ভালোলাগা গুলো আজো
সযতনে রেখেছি তুলে মনের আলমারিতে ;
যখনই তার বিরহে আঁধার নামে ,
এলোমেলো হয় ভাবনাগুলো তখনই জড়িয়ে ধরি ,
আদরে ভরিয়ে রাখি তার প্রিয়গুলোকে।
সবই নিয়ে গেল নিষ্ঠুর মানুষটা,
শুধু তার ভালোলাগা গুলোকে রেখে গেল মনেরই অজান্তে,
বেদনার নীলে ভরিয়ে দিল জীবনের হরিৎ খামটা।

মোট পড়েছেনঃ ৮৮৭জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. ভালোবাসা এমনই
    সময়ে আবর্তে ভালোবাসার মানুষ হারিয়ে যায়
    রেখে যায় তার বদলে দেওয়া প্রিয় স্মৃতি, প্রিয় মুহূর্ত
    তা আকড়ে ধরে একটা জীবন পাড়ি দেওয়া যায় অনায়াসে
    চমৎকার লিখেছেন দিদি

  2. কবিতা করেছে আমায় রিক্ত-সিক্ত প্রেমের উর্ণাজালে,
    তাইতো সুখেও কষ্টের কাব্য ছুঁয়ে যায়-
    হৃদয় করে চূর্ণবিচূর্ণ
    যথার্থই আপনার হৃদয় চূর্ন করে দিদিভাই। নইলে এমন হৃদয় নিঙরানো কবিতা আসে কি করে।
    খুব ভাল লাগলো কবিতাটি।

    1. অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। সত্যিই অবাক হয়ে যাই সত্যি কি আমি পারি এমন লিখতে আপনারা যেভাবে আমাকে উৎসাহ দেন ভালো বলে! ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা

  3. “সবই নিয়ে গেল নিষ্ঠুর মানুষটা,
    শুধু তার ভালোলাগা গুলোকে রেখে গেল মনেরই অজান্তে,
    বেদনার নীলে ভরিয়ে দিল জীবনের হরিৎ খামটা।”
    ভালবাসা মানুষকে নি:স্ব করে আবার পুর্ণতা ও দেয়।
    দিদিকে কি দিল ? তাতো হয়নি জানা।
    কবিতাটা ভাল শুভ কামনা।

    1. ঐযে দাদা নীল টাই দিয়ে গেল , তাইতো নীল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন

    1. তাইতো মনে হয় দাদা। মহাদেব তো বিষপানে নীল হয়েই রইলো, ব্যথা পেলে শরীরে- রক্ত বের না হলে তখন কিন্তু ওখানে নীল হয়েই থাকে। ভালোবাসা ভালোলাগা এমনি হয় আমার জানা মতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. আপনি কি ভাব করবেন , কবিতা নিজেই তো আপনার লেখনীতে ধরা দেয় ভালোবেসে? আর আমরা তো জোর করে নিয়ে আসি☹️☹️ তাও আসতে চায় না। আপনার মন্তব্যে মজা পাই অনেক। ভালো থাকবেন সুস্থ থাকবেন

  4. “বেদনার নীলে ভরিয়ে দিল জীবনের হরিৎ খামটা” কোট করার মত পংক্তি।”নীলের প্রেমে বেদনার ছাপ রেখে গেল।ভালো লাগল,দিদি।

    1. অসংখ্য ধন্যবাদ দাদা। এমন সুন্দর মন্তব্য পেলে কার না ভালো লাগে! ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদেই থাকবেন।

  5. তার গায়ের নীল শার্টটি আজো আমার প্রিয়।
    তাইতো নীল আমার এতো প্রিয়।
    সে হারিয়ে গেছে, কিন্তু তার সেই ভালোলাগা
    রেখে গেছে আমার শরীর,মন, প্রেমে;…

    আমি হলে তার নীল শার্ট খুলে আমার কাছেই রেখে দিতাম। যখনই তার স্মৃতিরা মনের অলি-গলি মাড়িয়ে যেতো, তখনই সেটা গায়ে জড়িয়ে নিতাম। তার বিরহে কৃষ্ণকলি না হয়ে হতাম নীল-নীলাম্বরী 🙂

    প্রেমে-ঘৃণায়-দ্রোহে যে রাখে হৃদয়ে পুষে,
    সেই ভালোবাসে উজাড় করে, শত আঙ্গিকে..

    উর্ণাজাল! শব্দটা এতবার পড়ে পড়ে ক্রাশ খেয়ে গেছিলাম মহারাজের অবদানে। আপনি আবার মনে ধরিয়ে দিলেন!

    শুভ কামনা অনেক অনেক 🌹🌹

    1. আমি হলে তার নীল শার্ট খুলে আমার কাছেই রেখে দিতাম। যখনই তার স্মৃতিরা মনের অলি-গলি মাড়িয়ে যেতো, তখনই সেটা গায়ে জড়িয়ে নিতাম। তার বিরহে কৃষ্ণকলি না হয়ে হতাম নীল-নীলাম্বরী

      আহ্! সেই হয়েছে😏😏
      আমিও তাই করতাম আপু😛😛

    2. 🙂🙂 খুউব ভালো লেগেছে মন্তব্য , মতামত। ইস আপনার বুদ্ধিটা কেন মনে আসলো না? 😋😋 শার্টটা খুলে রাখলে উদাম হয়ে কেমনে যেত বাড়ী, পড়তো কী শাড়ি? ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো আপনার জন্য ও

  6. সুখটা এমনই খোদাইকৃত দুঃখ নিয়ে বসে থাকে
    যখন সবাই চলে যায় তখন শুধু নড়েচড়ে উঠে। অত্যন্ত সুন্দর লিখেছেন। খুব উপভোগ করেছি।

  7. প্রিয় স্মৃতি, প্রিয় মুহূর্ত
    তা আকড়ে ধরে একটা জীবন পাড়ি দেওয়া, কিন্তু
    দিয়ে যাওয়া বেদনা ভুলে থাকা যায় না।

    তার গায়ের নীল শার্টটি আজো আমার প্রিয়।

    চমৎকার লেখা দিদি, ভালো থাকবেন সবসময়।

মন্তব্য করুন