তন্দ্রাচ্ছন্ন সুখ

ছেড়ে দে এবার
অচীন গহবরে,
যেথা ক্লান্ত প্রহর
রিক্ত সরোবরে।

নির্জীব মন করে
নিশ্চুপ ক্রন্দন,
অজানা ভালবাসায় খোজে
প্রানের স্পন্দন।

মনের গহীন কোনে
সুপ্ত আশা,
যেথা উদগিরন সদা
নির্মল ভালবাসা।

আবার স্বপ্ন ছুঁয়ে
সুখ আসে তন্দ্রায়,
ছুঁটি দিয়ে স্বপ্ন
তন্দ্রা ফিরে চেতনায়।

মোট পড়েছেনঃ ৮৪৬জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

    1. সুখ কখনো বাস্তব হয় না। আমরা যে সুখ দেখতে পাই তা হল সুখের ছায়া। শুধু দেখা যায় কখনো স্পর্শ করা যায় না। আর আমরা Speed Energy Drink খেয়ে ছায়া ধরার অসম্ভব প্রতিযোগীতায় নেমে যাই।

    1. সুখ অনেক রকম।
      ।
      কারো ঘরে সুখ আসে
      দু’বেলা দু’মুঠো ভাতে,
      কারো সুখ পরে থাকে
      চাইনিজ রেস্টুরেন্টে।
      কবির সুখ ভেসে বেড়ায়
      লিলুয়া বাতাসে,
      লীলাবতী’র সুখ
      কে জানে আছে কোন আকাশে। 😀

    1. জীবনের প্রতিটি ভাজে ভাজে ভালবাসা লুকিয়ে থাকে। আমাদের কাজ হল ভাজ খুলে ভালবাসা বের করে আনা। ভালবাসা থেকেই আমাদের জন্ম আবার ভালসাবা থেকেই হবে মৃত্যু। কিন্তু আমরা নির্বোধ জন্ম এবং মৃত্যু এর মাঝামাঝি সময়ের ভালবাসা গুলোকে সঠিক সময় সঠিক ভাবে বের করে আনতে পারি না। যদি পারতাম তাহলে হয়তো আমাদের জীবনও হয়ে উঠত কবিতার মত সুন্দর ও ছন্দময়।
      ধন্য – বাদ ছাইরাছ হেলাল ভাই । আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলোই হবে আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।

    1. মানুষ জন্মগত ভাবেই প্রশংসা লোভী। আমিও এর ব্যতিক্রম নই।
      এত বেশি প্রশংসা পেলে সয়ংক্রিয় ভাবেই ভেতর থেকে অনেক কথা বের হয় আসে।
      ধন্য – বাদ বনলতা সেন। আপনার জন্য এক কাপ :T

মন্তব্য করুন